কাব্যগুলো থমকে গেছে
পালিয়ে গেছে ছন্দ,
তোর সাথে আজ হরহামেশা
কথার বুনন বন্ধ।
ক্ষণের পরে ক্ষণ আসে যে
স্বপ্ন দেখায় নিত্য,
ভাঙা গড়া এইতো জীবন
কালের মহা বৃত্ত।
ছন্দে আবার শান দিয়েছি
আবার হবে কাব্য,
তোর হবো ইচ্ছে আমি
তুই হবি মোর গল্প।
২৫ জানুয়ারি ২০২১ || দূর্গাহাটা