একদিন আকাশটা খুব কালো,
নিভু নিভু প্রদীপের আলো,
ঘরে সন্ধ্যে হলো, রাত হলো
অথচ রাত ফুরিয়ে ভোর হলো না ।
টাংস্টেনের হলুদ আগুন জ্বললো না,
প্রদীপে কেরোসিন পড়লো না,
রিচার্জেবল এলইডি দিলো না আলো,
মেঘের তলে চাঁদটা বেশ আছে ভালো ।
একদিন এলো খুউব ঝড়,
গাছ মড়মড়, ঘর নড়বড়,
কে আপন, কে পর,
কে বা রেখেছে তার দিশে ?
ঘর গিয়েছে, চর গিয়েছে ,
ঝড়ের হাওয়ায় মিশে,
ঘরের মনিব হাসছে বেজায়
ঝড় গিয়েছে থেমে ।
২৯ জুলাই ২০২৩ || দূর্গাহাটা