Poetry

বিষন্নতার সুর

November 7, 2026

6 views

দিন যায়, রাত আসে

এভাবেই চলে যায় সমস্ত দিন, সমস্ত রাত।

ওড়েনা পাখি, বাজেনা বাঁশি, ফোটেনা ফুল।

নেই সুর,নেই কোনো ছন্দ

নেই সে,নেই তার কোনো ছায়া

এভাবেই চলে যায়,সমস্ত দিন, সমস্ত রাত!

একেলা আমি, পড়ে থাকি ছন্দহীন জীবনে

স্মৃতি নিয়ে বেঁচে থাকি

কল্পনার আলপনা একে বেড়াই

যার নেই কোন সৌন্দর্য

নেই কোন বসন্তের শোভা,

এভাবেই চলে যায় সমস্ত দিন, সমস্ত রাত।

নির্বাক মনে চেয়ে থাকি ;

পাই না কোনো আভাস, পাই না কোনো উচ্ছ্বাস

ভেতরে আমার দহন যন্ত্রণা ;

মরুভূমির মতো জলহীন বিষন্ন মন।

পাই না তার দেখা

এভাবেই চলে যায় সমস্ত দিন, সমস্ত রাত

ওড়েনা পাখি,বাজে না বাঁশি, ফোটেনা ফুল।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 minutes ago First reader

    এভাবেই চলে যায় সমস্ত দিন, সমস্ত রাত? চিরন্তন প্রশ্নটা এখানেও এল। ভালো লিখেছেন।