ছেঁড়া জামার ফাঁকে কাঁধের দাগ দেখা যায়।
ভিতরের আত্মপীড়ন,
না-পাওয়ার বেদনা,
ছাইয়ে ভস্মীভূত হৃদয়ের স্পন্দন,
প্রক্রিয়াজাত শ্রমের অবিরাম যন্ত্রণা কেউ দেখে?
পিঠের ঘাম শুকিয়ে গেলেও
ঋণের বোঝা বাড়ে,
দায়িত্বের কাঁধ ভারী হয়,
অথচ নিজের স্বপ্নের খবর অপ্রকাশিত থাকে।
অমাবস্যার রাতও উজ্জ্বল হয়।
গন্তব্যে না পৌঁছার অভ্যাস হয়ে গেছে
সংসারের চাহিদা মেটাতে মেটাতে
অপ্রাপ্তির হিসাব তুলি রাখি পরম যত্নে।