Chapter 1 Episode 2
Episode টা শুরু করার আগে Hybrid দের বিষয়ে জানা যাক। এমন একটা জগত যেখানে মানুষ আর পশুপাখি ছাড়াও এক নতুন প্রজাতির প্রাণী বসবাস করে। যাদেরকে বলা হয় 'Hybrid'। এরা অর্ধেক মানুষ আর অর্ধেক পশুদের মত হয়। এরা সব সময় মানুষের রূপেই থাকে। আর যখন এরা নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে এরা অর্ধেক মানুষ আর অর্ধেক পশুদের মত হয়ে যায়। আর এইরকম শক্তির অধিকার শুধু মাত্র ৩% hybrid দের মধ্যেই রয়েছে। আর hybrid রা চাইলেই যখন তখন নিজেদেরকে পশুর রূপে পরিবর্তন করতে পারে। কিন্তু প্রতি এক হাজার বছরে এমন একটি রাত আসে যখন এই প্রতিটি hybrid রা সম্পূর্ণ পশুর রূপে transfer হয়ে যায়। প্রতিটি হাইব্রিড নিজের ইচ্ছায় অনিচ্ছায় নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। কিন্তু এই রাত স্বেচ্ছা এবং অনিচ্ছা দুইটারই বাইরে। এখন গল্পে ফিরে আসা যাক।
আতসুহা আর ক্যালভিন বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা সম্পূর্ণ একটি প্রাসাদের মত। বিশাল একটি এরিয়া নিয়ে বাড়িতে বানানো। বাড়িতে ঢুকতেই একটি বিরাট বড় দরজা। বাড়িটার সামনে ও বিশাল একটি এরিয়া দেয়াল দিয়ে ঘেরাও করা রয়েছে। সেখানে আবার ফুল আর ঝর্ণা দিয়ে সুন্দর একটি ডেকোরেশন করা। বাড়িটির পাশে বড় একটি সুইমিং পুল ছিল। আতসুহা যেন প্রথমবার এতো বড় একটা বাড়ি নিজের চোখে দেখলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এখন থেকে এই বাড়িতেই থাকবে। তার ভাগ্যটা যে এভাবে খুলে যাবে তা ভেবে তার চোখে পানি চলে আসে। কেলভিন তার এমন এক্সপ্রেশন দেখে একটা মুচকি হাসি দেয়। সে আতসুহার হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়ির ভেতরটাও খুব লাক্সারি। Hallway টা বেশ বড়। বড় বড় জানালায় পর্দা ঝুলানো। খুব সুন্দর সুন্দর ফুলদানি দিয়ে সাজানো hallway টি বাড়িটি। আতসুহা তার জীবনে এত সুন্দর একটা বাড়ি কখনো দেখেনি। ক্যালভিন আতসুহার এমন এক্সপ্রেশন দেখে মনে মনে ভাবতে থাকে,
"আতসুহার মতো একটা মানুষের জীবনে প্রথমবার এমন একটা বাড়ি দেখা যে কতটা ভাগ্যের বিষয় সেটা তারা ছাড়া আর কেউ জানে না"
এরপর কেলভিন আতসুহাকে তার নতুন রুমে নিয়ে যায়। ঘরটা বেশ সুন্দর অনেক পরিষ্কার এবং অনেক পুতুল রাখা ছিল। বিছানাটা বেশ নরম। সে আতসুহাকে রুমটা দেখা এবং বলে,
"এবার থেকে এ রুমটা তোমার। তোমার এই রুমে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো"
আতসুহা বিশ্বাসই করতে পারছিল না যে এবার থেকে এটা তার রুম। সে আনন্দে উত্তেজিত হয়ে ক্যালভিনকে বলে,
"এটা আমার রুম? yayyy!! আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল"
এরপর আতসুহা দৌড়ে গিয়ে বিছানার উপর লাফিয়ে পড়ে,, ক্যালভিন হাসিমুখে আতসুহাকে বলে,
"হ্যাঁ এটা তোমারই রুম, কিন্তু প্রথমে তুমি গোসল করে নাও"
আতসুহা : "ঠিক আছে, কিন্তু আংকেল এখানে গোসলখানা কোথায়?"
এরপর ক্যালভিন আতসুহাকে গোসলখানা দেখিয়ে দেয়। আতসুহা গোসল করে আবারও তার নতুন ঘরে যায়, সে দেখে যে সেখানে ক্যালভিন ছিল না,, কিন্তু তার বিছানার উপর অনেক খাবার রাখা ছিল। সে দেখে যে খাবারগুলো খুব expensive। সে এমন খাবার এর আগে কখনো দেখেনি। সে বুঝতে পারে যে ক্যালভিন এই খাবারগুলো তার জন্যই রেখে গেছে। সে আর কিছু না ভেবে খাবার গুলো খেতে শুরু করে এবং তার খাবারগুলো খুবই ভালো লাগে। এরপর সে খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পরে এবং তার অতীতের কথা ভাবতে থাকে। আর সে ক্যালভিনকে মনে মনে ধন্যবাদ জানায়। এসব কথা ভাবতে ভাবতে আতসুহা ঘুমিয়ে পরে। এইদিকে ক্যালভিন একজন অদ্ভুত লোকের সাথে কথা বলছিল। লোকটির চোখের রং ছিলো সম্পূর্ণ বেগুনি রঙের এবং সে একটি cloak পরে ছিল। সেই লোকটি ক্যালভিনকে বলছিল,,
"আমি অনেকটাই অবাক হচ্ছি তোমার এই কথাগুলো শুনে। তুমি কি সত্যিই ওই মেয়েটাকে এখানে নিয়ে এসেছো?"
ক্যালভিন : "হ্যাঁ, আমি সত্যিই নিয়ে এসেছি। আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি গিয়ে একবার দেখতে পারেন"
cloak পরা লোকটি বলে,,
"ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম। কিন্তুু তুমি আমাকে এটা বলো যে তুমি ওই মেয়েটার উপর হঠাৎ এমন দয়া দেখালে কেন? তুমি তো ভালোভাবেই জানো যে ওর ক্ল্যানের লোকেরা তোমার পরিবারের সাথে কি করেছে আর তুমি তো তাদেরকে ঘৃণা কর!"
ক্যালভিন : "দুনিয়ার প্রত্যেক মানুষের প্রতি আমার মায়া রয়েছে শুধুমাত্র সুইজি ক্ল্যান ছাড়া। আতসুহা ওদের ক্ল্যানের কেউ নয়। ওরা তো অনেক আগেই আতসুহাকে একা করে চলে গিয়েছিল। ওরা তো আতসুহার কষ্টের বিষয়ে কিছুই জানে না। আর আমি আতসুহাকে এই কারণেই কিনে নিয়েছি কারণ সে একজন অসহায় অনাথ মেয়ে এবং সে একদমই তার ক্ল্যানের মত নয়"
এরপর cloak পরা লোকটি শান্ত কণ্ঠে বলে,,
"হুম, বুঝেছি। তবে তুমি যেহেতু একটি ছোট বাচ্চাকে কিনে নিয়েছো তাহলে এখন ওই বাচ্চাটার সমস্ত দায়িত্ব তোমার উপর। ওই বাচ্চা মেয়েটাকে এখন তোমার ভালোভাবে সেবাযত্ন করতে হবে, বুঝতে পেরেছো?"
ক্যালভিন তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর তারা তাদের conversation শেষ করে। এরপর ক্যালভিন আতসুহার রুমে যায়। সে দরজাটি খুলে দেখে যে আতসুহা already ঘুমিয়ে পরেছে। সে আস্তে আস্তে আতসুহার বিছানার কাছে যায় এবং তার গায়ে কম্বল দিয়ে দেয়। ক্যালভিন কিছুক্ষণ আতসুহার দিকে তাকিয়ে থাকে। তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়,,,,