Story

Werewolf friend

November 2, 2026

Sopna

6 views

Season 1 Episode 1

ছয় বছরের একটি ছোট্ট মেয়ে একটি কাপড় দ্বারা ঘরের মেঝে পরিষ্কার করছিল। হাত কাঁপছে,, লম্বা মেঝেটি পরিষ্কার করতে করতে তার হাত লাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার আন্টি কর্কশ্বরে তার নাম ধরে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হয় এবং বলে "কিরে আতসুহা! আমি তোকে কতক্ষণ থেকে ডাকছি তুই কি আমার কথা শুনতে পাস না? ওঠ, তাড়াতাড়ি এখান থেকে ওঠ" এটা বলে তার আন্টি তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। সেখানে তার কাকা একটি দড়ি হাতে নিয়ে দাড়িয়ে ছিল। আতসুহা দড়িটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এবার হয়তো তার কাকা তাকে সেই দড়ি দিয়ে মারবে, কিন্তু তখন তার কাকা সেই দড়িটা আতসুহার হাতে বেঁধে দেয়। আতসুহা কিছুটা অবাক হয়। তার কাকা তাকে বলে "জানিস আতসুহা? আজ আমি তোকে মুক্ত করতে যাচ্ছি" আজ সোহাগ তখন তার কাকাকে জিজ্ঞেস করে "তাহলে তুমি আমার হাতে এই দড়িটা কেন বেঁধে দিচ্ছো?" উত্তরে তার কাকা তাকে বলে "কারণ আজ আমি তোকে বিক্রি করতে যাচ্ছি" কথাটা শোনা মাত্রই যেন আতসুহার মাথায় আকাশ ভেঙ্গে পরে। সে তার কাকার পায়ে পরে কাকুতে মিনতি করতে শুরু করে যেন তাকে বিক্রি না করা হয়। কিন্তু তার নিষ্ঠুর কাকা তাকে মাটিতে ফেলে দেয় এবং আতসুহাকে বলে "আরে তোর মা বাবা তো অনেক আগে পরকালে চলে গিয়েছে তাই এখন আর তোর এই বাড়িতে কোন জায়গা নেই। চল, তাড়াতাড়ি ওঠ এখন আমাদের যেতে হবে" এটা বলে তিনি আতসুহার হাতের দড়িটা ধরে তাকে বাজারে নিয়ে যায়। আতসুহা তখনও তার কাকাকে বোঝাতে থাকে কিন্তু তার কাকা এবার রাগ সামলাতে না পেরে আতসুহাকে একটা থাপ্পড় মারতে যায় কিন্তু আতসুহাকে থাপ্পড় মারার আগেই একজন লোক তার কাকার হাত ধরে ফেলে। আতসুহার কাকা একটু অবাক হয়ে যায়। লোকটি তার কাকাকে রাগী কন্ঠে বলে "বিনা অপরাধে কোনো বাচ্চার গায়ে হাত তোলা একটি জঘন্যতম অপরাধ, আপনাকে কি কেউ শেখাইনি এটা?" উত্তরে আতসুহার কাকা তাকে কিছু বলতে পারেনা। আতসুহা মনে মনে লোকটিকে ধন্যবাদ জানায়। লোকটি আতসুহার দিকে তাকায় এবং তার কাকার হাত ছেড়ে দেয়। সেই লোকটি আতসুহার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। এবং সে আতসুহার কাকাকে বলে "আমি এই বাচ্চাটাকে কিনতে চাই" তারপর লোকটি তার পকেট থেকে তিন লক্ষ ডলার বের করে আতসুহার কাকার হাতে তুলে দেয়। আতসুহার কাকা এত টাকা দেখে লোভে তার চোখ জ্বলজ্বল করতে থাকে। অতঃপর লোকটি আতসুহাকে নিজের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার সময় লোকটি আত্মার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় এবং তার নাম জিজ্ঞেস করে। সে তার নাম বলে "আতসুহা" এবং সেও তার নাম জিজ্ঞেস করে সে তার নাম বলে "আমার নাম Kalvin (ক্যালভিন)" এরপর ক্যালভিন আতসুহার মাথায় হাত বুলিয়ে দেয় এবং আবারও হাঁটতে শুরু করে। আতসুহা লোকটির দিকে তাকিয়ে তাকিয়ে তার অতীতের কথা ভাবতে থাকে "আমি অনেক ছোট থাকতেই আমার মা বাবা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যান। কি জন্য তা আমি জানিনা। তারা মারা যাওয়ার আগে আমার আন্টি আর কাকার কাছে আমার সব দায়িত্ব দিয়ে গিয়েছিল। কিন্তু আমার কাকারা কখনোই আমার দেখাশোনা করেনি বরং আমাকে দিয়ে অনেক কষ্ট করিয়েছে। এমনকি তারা আমাকে আজ বিক্রি পর্যন্ত করে দিয়েছে। আমি কখনোই তাদেরকে বিভ্রান্ত করতে চাইনি সব সময় তাদের কাজে আমি সাহায্য করেছিলাম কাকার বিজনেসের জন্য আমি অনেক প্ল্যান দিতাম। কিন্তু তারা সবসময় আমার সাথে নিষ্ঠুরতা করেছে। এক বেলা খাবারের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। শক্ত মেঝেতে আমাকে ঘুমাতে দিয়েছিল। খুব সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে আমার হাতে কাজ করিয়ে নিতো। অথচ খাবার হিসেবে আমাকে দেওয়া হতো শুকনো রুটি। কিন্তু এই লোকটির সঙ্গ পেয়ে আমার মনে হচ্ছে আমার জীবনটা আবারও সুন্দর হতে যাচ্ছে। ঠিক যেমন আমার মা-বাবা থাকতে আমার জীবনটা সুন্দর ছিল,,,,

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login