Story

Werewolf friend

November 25, 2026

Sopna

13 views

Season 1 Episode 3

আতসুহা বিকেলে ঘুমিয়েছিল যার কারণে তার মাঝ রাতেই ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে যে সে তার রুমে একা। সে বিছানা থেকে উঠে বাইরে চলে যায় এবং ক্যালভিনকে খুজতে শুরু করে। কিন্তু সে তো সেই বিশাল প্রাসাদের একটা কোনাও চিনে না তাহলে সে কিভাবে ক্যালভিনকে খুজবে? সে এদিক ওদিক ক্যালভিনকে খুজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তার সেই বিশাল প্রাসাদটি ঘুরাও হয়ে যায়। এক সময় সে একটি অদ্ভুত ঘরে প্রবেশ করে। সে দেখে যে সেই ঘরের প্রতিটি কোনায় কিসব অদ্ভুত আঁকি-বুকি করা আছে। ঘরটি বেশ অন্ধকার এবং অনেক বড়। সে একটি পিয়ানো দেখতে পায়। আতসুহার পিয়ানো বাজানোর খুবই শখ ছিলো কিন্তুু সে কখনো এটা করার সুযোগই পায়নি। সে মনে মনে খুবই আনন্দিত হয় এবং পিয়ানোটির কাছে যায়। সে আবেগ ভরা মুখে পিয়ানোটি বাজাতে যায়, কিন্তু আশ্চর্যজনক ভাবে পিয়ানোর থেকে কোনো শব্দ বের হয় না। সে আবারও চেষ্টা করলো কিন্তুু এবারও কিছুই হয়না। সে ভাবে,,

"পিয়ানোটা বাজছেনা কেন? আমি কি কিছু ভুল করেছি? আমি আরও একবার চেষ্টা করি"

সে আবারো চেষ্টা করে কিন্তু এবারও কিছুই হয় না। সে ভাবে,,

"পিয়ানোটা হয়তো নষ্ট, এই কারণে এটা বাজছে না। আর এটা যদি নষ্ট নাও হতো তাহলেও কেনই বা এটা এমন পুরোনো একটা ঘরে থাকতো?"

সে ভাবলো যে পিয়ানোটা হয়তো নষ্ট। এই ভেবে সে পিয়ানোর পাশে তাকায়, সে দেখে যে একটা পুরোনো বই পিয়ানোটার পাশে পরে আছে। বইটা বেশ বড় আর ভারি ছিলো। সে তো বইটি উঠাতেই পারছিল না। তখন সে ভেবে নেয় যে সে ওইভাবেই বইটি খুলবে। সে বইটি খুলে দেখে যে সেই বইয়ে অনেকগুলো সুর লেখা ছিলো। যেগুলোর আগামাথা সে কোনোটায় বুঝতে পারছিলো না। সে বইয়ের পাতা উল্টাতে থাকে। সম্পূর্ণ বইয়ে শুধু সুর লেখা। সে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একদম মাঝখানের পৃষ্ঠায় চলে যায়,, সেখানে একটা ফাকা পৃষ্ঠায় কোড দেয়া ছিল। সে ভাবে যে এই কোডটি কিসের হতে পারে? সে একটু আশে পাশে তাকায়। দেয়ালের অদ্ভুত আকি-বুকির মাঝে সে চক দিয়ে কয়েকটি কাটাকাটি দাগ দেখতে পায়। সে সেগুলোকে মেলানোর চেষ্টা করে। সে আশেপাশে আবারো ভালোভাবে তাকায় এবং সে একটি বাক্সের ওপর একটি নাম্বার দেখতে পায় '690'। সে সব নাম্বার একসাথে মেলায় আর সে কোড পেয়ে যায় '99690'। এরপর সে সেই বইয়ে কোডটি দেয়। ঠিক তখনই বইয়ের ফাকা পৃষ্ঠায় একটা বৃত্ত তার মাঝে একটা ত্রিভুজ এর মতো একটা চিহ্ন তৈরি হয়। চিহ্নটির বৃত্ত ডান দিকে এবং ত্রিভুজটি বাম দিকে ঘুরতে শুরু করে। ঠিক সেই সময় বইটি থেকে এতটা পরিমাণে আলো বের হয় যে আতসুহা তার চোখ আর খোলা রাখতে পারে না। কিছুক্ষণ পর সেই আলোটি কমে গেলে সে তার চোখ খোলে। সে দেখে যে তার আশেপাশে সব কিছু অন্ধকার হয়ে গেছে, শুধুমাত্র সেই পিয়ানো আর বইটিই দেখতে পাচ্ছিলো। সে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ক্যালভিনকে ডাকে। কিন্তুু ক্যালভিন তো সেখানে ছিলোই না। সে ভইয়ে ভইয়ে পিয়ানোটির কাছে যায়। সে দেখে যে পিয়ানোটির কয়েকটা কীস লাল রঙের হয়েছিল এবং সেগুলোর উপর 1,2 নাম্বারও লেখা ছিল। সে আর বেশি কিছু না ভেবে সেই নাম্বারগুলো অনুযায়ী পিয়ানো বাজাতে থাকে এবং এবার পিয়ানো থেকে আওয়াজ আসে। প্রথম অংশ পিয়ানো বাজানো হয়ে গেলে আবার দ্বিতীয় অংশ আসে। আতসুহা একটু অবাক হয়। সে সেটিও শেষ করে। তারপর হঠাৎ করে আশেপাশের সবকিছু নড়তে শুরু করে। আতসুহা পিয়ানোটা ধরে তার ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর পরিবেশটা শান্ত হয়ে যায়। তখন আতসুহার সামনে মাটিতে একটা অদ্ভুত রকমের পোর্টাল খুলে যায়। আতসুহা পোর্টালটি দেখে অবাক হয়ে যায়। সে বলে,,

"এটা আবার কি জিনিস? আমি তো কখনো এটা দেখিনি। এটা কি কোন জাদুর দুনিয়া?"

এটা বলে আতসুহা তার মাথা পোর্টালটার নিচে ঢুকায়। সে দেখে যে পোর্টালটার ভিতরে বেশ বড় একটা ভূমি। মাটির উপর সবুজ ঘাস, ফুল আর একটি বড় পুকুর, যেখানকার পানি টলটল করছিল। আকাশটা বেশ সুন্দর। কোন মেঘ নেই,, সূর্যটা একদম মাথার উপর, পাখি উড়ছে আকাশে। আতসুহা এত সুন্দর একটা দৃশ্য কখনোই দেখেনি। সে সেই দৃশ্যটা আরো ভালোভাবে উপভোগ করার জন্য পোর্টালটার ভিতরে ঢুকে যায়। এইদিকে ক্যালভিন আতসুহাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে প্রাসাদের গার্ডেনে যায় কিন্তু সে সেখানেও আতসুহাকে দেখতে পায় না। অবশেষে সে প্রাসাদের সবচেয়ে বড় রুমে আতসুহাকে খোজার জন্য প্রবেশ করে। আর সেই রুমটাতেই আতসুহা ছিল। সে দেখে যে পিয়ানোটির পাশের বইটা খোলা। সে তখনই বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল। সে ভাবে যে এটা আবার আতসুহা নয় তো? ঠিক তখনই সে পিয়ানোটির কাছে যায় এবং পিয়ানোটি বাজাতে শুরু করে কিন্তু কিছুই হয় না। সে বইটির কাছে যায় কিন্তু বইটিতে already code দেওয়াই ছিল। অর্থাৎ ক্যালভিন এখন চাইলেও আতসুহাকে ফিরিয়ে আনতে পারবে না,,,

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login