একজন ফেরেস্তা ছিলেন, যিনি প্রতিদিন নবী করিম (সা.) এর সাথে দেখা করতে মানুষের রূপ ধরে মদিনায় যেতেন। আমার তার নামটা মনে নেই কিন্তু সম্ভবত তিনি জিব্রাইল (আ.) হবেন। একদিন তিনি নবী করিম (সা.) এর সাথে দেখা করতে মদিনায় গিয়েছিলেন। ঠিক সেই সময় সেখানে হুসাইন (রা.) উপস্থিত হন। তিনি তার নানার কাছে খাবার চান। কিন্তু তার কাছে কোনো খাবার ছিলো না। বিষয়টি ফেরেশতাটি বুঝতে পারেন এবং তারপর তিনি তার পাঞ্জাবির পকেটে বিসমিল্লাহ বলে হাত দেন আর তিনি তার পকেট থেকে অনেকগুলো জান্নাতের আঙ্গুর ফল বের করেন এবং হুসাইন (রা.) কে দেন। এরপর হুসাইন (রা.) ফেরেশতাকে দেখে বলেন নানা ইনিও কি তোমার সাহাবী? তখন রাসুল (সা.) হ্যাঁ বলেন। হুসাইন (রা.) তখন ছোট ছিলেন কিন্তুু তার বুদ্ধি ছিলো অনেক। তিনি সেই আঙ্গুর ফল থেকে কয়েকটি আঙ্গুর সেই ফেরেশতাকে খেতে দেন। কিন্তু ফেরেশতারা তো আর খেতে পারে না। তিনি হুসাইন (রা.) কে বললেন যে এই আঙ্গুর ফলটা তুমিই খাও। তখন হযরত হুসাইন (রা.) জেদ ধরে গেলেন যেন তিনি এটা খান। ফেরাশতাটি আর কোনো উপায় দেখতে না পেয়ে কয়েকটি আঙ্গুর ফল হযরত হুসাইন (রা.) এর হাত থেকে নেন এবং আঙ্গুর ফলটি তিনি তার হাতেই রাখেন। এটি দেখে হুসাইন (রা.) বললেন আপনি কেন খাচ্ছেন না? তখন রাসুল (সা.) বললেন তিনি পরে খেয়ে নিবেন তুমি এখন তোমার আঙ্গুর ফলটা খাও। কিন্তু হুসাইন (রা.) তো আবারও যেদ ধরে যান,, তিনি ফেরেশতাটিকে তার সামনে খাওয়ার জন্য যেদ করতে শুরু করেন।
তিনি তার খাওয়া দেখতে চান। তিনি এখন চিনতায় পড়ে গেলেন যে তিনি তো খেতে পারেন না। ঠিক সেই সময় আসমান থেকে আল্লাহ তা'য়ালা সেই ফেরাশতাকে বললেন তুমি বিসমিল্লাহ বলে আঙ্গুর ফলটি খাও। তিনি তখন বিসমিল্লাহ বলে আঙ্গুর ফলটি মুখে দেন আর তিনি খুব সহজেই খেয়ে ফেলেন। জান্নাতের আঙ্গুর ফল কতটায় না সুস্বাদু।
এটাই হলো বিসমিল্লাহ বলার ফযিলত। একজন ফেরেস্তা কোনো দিন কোনো খাবার খাননি, তিনি শুধু বিসমিল্লাহ বলেছেন আর এতেই তিনি খুব সহজে আঙ্গুর ফলটি খেতে পারলেন। ঠিক তেমনই আমরাও যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে করি তাহলে খুব সহজেই আমরা সেই কাজটি করতে পারবো।