অসীম গগনের কোণে তোমারি প্রেমের চিরন্তন আলো,
হে মহান স্রষ্টা, তুমি দূর করে দাও অন্তরের কালো।
অণু-পরমাণু-মাঝে বাজে তব করুণার সুরঝংকার,
তোমার মায়ার পরশে ভাসে এই নিখিল ভুবন সংসার।
হে আল্লাহ্,
ঝঞ্ঝা-সংকটে যদি থাকি, ঘুচাও দুঃখ কষ্ট,
আমি যেন কভু না হই প্রভু, পথভ্রষ্ট।