Poetry

জেগে ওঠো, বাংলাদেশ

November 10, 2026

51 views

আর কতকাল ঘুমিয়ে থাকবে, জাগো বাংলাদেশ,
অন্যায়ের এই অন্ধকারে হারিয়ে গেছে রেশ।
কৃষকের ঘাম, শ্রমিকের প্রাণ, মাটির বুকের গান,
তাদের ঘামে গড়ে উঠেছে তোমার সম্মান।

মিথ্যার কাছে মাথা নত করো না আর ভাই,
সত্য বলার সাহস নিয়ে এগিয়ে যেতে চাই।
যে হাতে আজ শৃঙ্খল বাঁধা, সে হাত মুক্ত হোক,
অধিকারহীন মানুষের কণ্ঠ প্রতিবাদী হোক।

ধর্ম নয়, বর্ণ নয়, মানুষ হোক পরিচয়,
বৈষম্যের সব দেয়াল ভেঙে আসুক সাম্যের জয়।
দুর্নীতিমুক্ত স্বপ্ন নিয়ে এগিয়ে চলো দেশ,
মানবতার বাংলাদেশ হোক পৃথিবীর শেষ!

জাগো বাংলাদেশ, জাগো, ভাঙো ভয়ের ঘোর,
তোমার বুকে নতুন ভোরের অপেক্ষায় এই ভোর।

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Zidan 3 days ago First reader

    আর কতকাল ঘুমিয়ে থাকবে, জাগো বাংলাদেশ, অন্যায়ের এই অন্ধকারে হারিয়ে গেছে রেশ। কৃষকের ঘাম, শ্রমিকের প্রাণ, মাটির বুকের গান, তাদের ঘামে গড়ে উঠেছে তোমার সম্মান। খুব সুন্দর