আমি কোনো সিংহাসন চাই না, চাই না রাজমুকুট,
চাই না মিথ্যে প্রশংসা, চাই না ক্ষমতার দম্ভ।
আমি শুধু এমন এক দেশ দেখতে চাই,
যেখানে মানুষ ভয়হীনভাবে সত্য বলতে পারে।
যেখানে শিশুর মুখে ক্ষুধার কান্না থাকবে না,
যেখানে শ্রমিকের ঘাম অবহেলায় ঝরবে না।
যেখানে নারীর সম্মান নিরাপদ থাকবে,
যেখানে দুর্বলের অধিকার কেউ কেড়ে নেবে না।
ধর্ম-বর্ণের ভেদাভেদে মানুষ হারাবে না পরিচয়,
ক্ষমতার অহংকারে ন্যায় হবে না পরাজয়।
আইনের চোখে সবাই সমান—থাকবে এই বিধান,
মানুষের মর্যাদাই হবে রাষ্ট্রের সংবিধান।
আমি এমন ভোরের অপেক্ষায় আজও পথ চেয়ে রই,
যে ভোরে শোষণ থাকবে না—মানুষের মুক্তি চাই।