এই শহরে মুখের হাসি, হৃদয়জুড়ে ছল,
সত্য কথা বললেই নেমে আসে ঝড়।
বন্ধুত্বের আড়ালেও স্বার্থেরই বাস,
ভালোবাসার নামেও চলে অভিনয়ের চাষ।
কেউ পরে সাধুর পোশাক, ভেতরে অন্ধকার,
কেউ আবার নীরব থেকে করে অত্যাচার।
মুখোশের এই ভিড়ে মানুষ চেনা ভার,
বিশ্বাস যেন আজ হারিয়েছে অধিকার।
তবু খুঁজি একটি মুখ, যেখানে নেই ছলনা,
যেখানে ভালোবাসা মানে স্বার্থের বন্দনা নয়।
মুখোশ খুলে মানুষ হোক, সত্য হোক পরিচয়,
মানবতার পৃথিবীতে মিথ্যার পরাজয়।