Poetry

আসমানের পথে

November 10, 2026

18 views

একদিন সব কোলাহল থেমে যায় এই ধূলার সংসারে,
হিসাবের খাতাগুলো বন্ধ হয়ে পড়ে থাকে টেবিলের এক কোণে।
যে মানুষটা সারাদিন ভিড়ের ভেতর নিজেকে লুকিয়ে রাখত,
সেও একদিন পা বাড়ায় অচেনা পথের দিকে,
সে পথের কোনো শেষ নেই, ফিরে আসার কোনো তাগিদও নেই।
শরীরের সমস্ত ক্লান্তি গলিয়ে দিয়ে মানুষটা মিশে যায়
উদাসীন আকাশের বুক চিরে ভেসে চলা মেঘের ডানায়।

আমাদের এই ছোট ছোট কষ্ট, না-বলা অভিমান আর দীর্ঘশ্বাস,
সবকিছুই একদিন ডানা মেলে হারিয়ে যায় ওই অনন্ত আসমানে।
মাটির নিচে আর কিছু থাকে না, শুধু পড়ে থাকে না-বলা গল্প,
আর মেঠো বাতাসের গায়ে লেপ্টে থাকে একটি নামহীন বিদায়,
যেখানে আকাশ তার বুক পেতে নেয় সবকিছু পরম মমতায়।

Picked up where you left off

Comments

R Masud was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • R Masud 1 hour ago First reader

    জাগতিক জীবন এবং এর পরিসমাপ্তিকে খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতাটিতে। খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।

    • Borhan Mahmud 34 minutes ago

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।