Poetry

আকাঙ্ক্ষা

November 11, 2026

51 views

থালাটা আজও শূন্য, তবু মা হাসে চেষ্টা করে,
"আজ না হলে কাল খাবি, চুপ কর, ঘুমা রে।"
এই কথায় কতবার যে ভুলিয়েছে সন্তানের ক্ষুধা,
নিজে না খেয়ে জুগিয়েছে শুধু তার মুখের সুধা।

দেশে নদীর জল, মাঠের সবুজ, আকাশভরা রোদ,
তবু শূন্য থালায় কেন থাকে এত বেদনার বোধ?
যাদের হাতে মাটি, তারাই কেন খালি হাতে ফেরে,
যাদের হাতে ক্ষমতা, তারা কেন ভুলে যায় মানুষেরে?

তবু আশা জাগে, একদিন এই থালা ভরে উঠবে,
শূন্যতার অন্ধকার ভেঙে নতুন সকাল ফুটবে।
সেই দিনের অপেক্ষায় মা আজও জাগে রাতে,
আর বলে, "ধৈর্য ধর, ভোর হবেই আঁধার-পথে।"

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago

    অভাব আর অভাব, তবু মানুষ আশায় বুক বাঁধে। ভালো লিখেছেন।

    • Sadia Shobnam 1 week ago

      স্বপ্নের মধ্যেই তো মানুষের জীবন বেঁচে থাকে। ধন্যবাদ আপনাকে।