মানুষ সম্মোহনের বশে জড়িত,
অন্যের সিদ্ধান্তকে নিজের ভেবে কাজ করে চলে।
বাবা মায়ের ইচ্ছেকে নিজের ইচ্ছে মনে করে,
ডক্টর ইন্জিনিয়ারিং হওয়ার পেছনে ছোটে।
রাজনৈতিকবিদকে ভোট দিয়ে পাশ করায়,
খুব গর্বের সাথে তারিফ করে ওমুক দল নেতা সে।
বস্তুত রাজনীতির মূল হোতা শুরুতেই নিজের ভ্রান্ত
প্রচার আর ম্যনুপুলেট মিথ্যা ভবিষ্যত দেখায়।
জনগন ভাবে নিজের ইচ্ছায় ভোট দিচ্ছে,
তবে সেই ইচ্ছের বীজ অনেক আগেই রোপন করা হয়েছিল প্রচারের মাধ্যমে।
মানুষ পুরোটাই পরাধীন,
শুধু তারা প্রশ্ন করা ও চিন্তা করা ছেড়ে দিয়েছে।
অলনাইনে গুগল দেখে চোখ বন্ধ করে,
মানুষ আজকাল গুগলের তথ্যকে সত্য মনে করে নেয়।
যেখানে গুগল নিজেও জানে তার তথ্য বিভ্রান্তিকর।
ফেসবুক, ইউটিউব দেখে মানুষ অন্যের বু্দ্ধির কথায় চলে,
কেউ বডি বিল্ডার করছে, কেউ ব্যবসা করছে ভিডিও দেখে।
কেউ বা প্রাংকিং ভিডিও বানাচ্ছে।
সমস্তকিছুই তার অবচেতন মন তাকে করাচ্ছে।
সে নিজেও জানে না তার লক্ষ্য কী?
বুদ্ধিমান দার্শনিকদের চোখে সব এক্সরের মতো পরিষ্কার,
তারা সিস্টেম বোঝে।
রাজনৈতিক থেকে শুধু ফেসবুক এলগোরিদম বুঝে,
তারা তখন সেটার দাস না হয়ে উল্টো,
উল্টো নিজেদের কোর ফিলোসোফি প্রচার করে।
খুব কম মানুষ ই সিস্টেম বুঝে,
অন্যের মতো হওয়ার চেয়ে
নিজের মতো হওয়ার চেষ্টা করে চলে।
তাছাড়া আজকাল ম্যনুপুলেটিভ কন্টেন্ট দিয়ে ভরা।
মানুষকে বলা এই শার্ট না থাকলে তুমি ক্ষ্যত।
প্রকৃত পক্ষে সেটা মার্কেটিং স্ট্যটেজি।
খুব কম মানুষই বুঝে।
৯৯% মানুষই শার্ট টা কিনতে বাধ্য হয়।
নিজেকে ক্ষ্যত থেকে স্মার্ট করার প্রতিযোগিতায় নামে।
#সম্মোহন
#রুদ্র_সিয়াম