আলোক ডেটে এসে হাতের ঘড়ির সময় দেখতে লাগলো। এদিক ওদিক তাকাতে লাগলো। রেস্টুরেন্টে বসে আছে রাইসার অপেক্ষায়। তবে মেয়েটা দেরী করছে কেন? ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়ে রাইসা। বুদ্ধিমান মেয়ে শুনেছে বলে আগ্রহ দেখিয়েছিল আলোক। তাছাড়া উনত্রিশ বছরে অনেকেই বিয়ের আগ্রহ হারায় ফেলে। টেবিলের নিচে ফ্লোরে পা ঠুকরাতে লাগলো আলোক।
বিরক্ত হচ্ছে তার শরীর। 'অপেক্ষা। বিষের মতো। যে মেয়ে সময়ের গুরুত্বপূর্ণ দেয় না। সে কিভাবে আমার লাইফপাস্টনার হবে?' এসব ভাবছে আলোক। তখনই সামনে তাকিয়ে দেখলো হিজাব পড়ে এসেছে রাইসা। শুধু মুখটা খোলা। রাইসাকে স্ক্যান করতে লাগলো আলোক। তার মা যে ছবি দেখিয়েছিল সেখানে ফর্সা লাগলেও বাস্তবে উজ্জল শ্যমলার মেয়ে। তাছাড়া আলোকের কাছে তো বু্দ্ধি ইম্পর্ট্যান্ট, বাহ্যিক সৌন্দর্য নয়।
নিজের বিরক্তভাব লুকিয়ে হাসি মুখে উঠে দাড়ায় চেয়ার থেকে আলোক। তারপর সবুজ কোর্টটা ঠিক করে হাত বাড়িয়ে দেয় হ্যন্ডশেকের জন্য। রাইসা হ্যন্ডশেক করে বসলো তার টেবিলের ওপাশের চেয়ারে।
আলোক হাসিমুখে বলল, দেখো আমি কোন ইন্টারভিউ নিব না। জাস্ট তোমার কিছু জানার থাকলে বলতে পারো।
রাইসা বলল, আসলে আমার একটা ফিজিক্যাল প্রবলেম আছে। আমার তলপেটের নিচে সমস্যা। ব্ল** বের হয় অকারনে।
চোখ সরু করে ঠোঁটের দিকে তাকালো আলোক। বোঝার চেষ্টা করলো রাইসা সত্য বলছে নাকি মিথ্যা। আলোক ওর সাথে মিট করার আগে ঘটকের থেকে ওর ফেসবুক আইডি নিয়েছিল। সেখানে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে ভরা। একটা পোস্টে লেখা 'কেউ আমাকে ভালোবাসে না' আরেকটা পোস্টে লেখা 'রাগ করে ছেড়ে চলে যাও কেন বার বার'। আরেকটা পোস্টে লেখা ' আমি তোমাকেই চাই'। মজার ব্যপার পুরো ফেসবুকে একটাও ছবি পায়নি আলোক। ফেক আইডি দিয়ে মেসেজ করেছিল আলোক প্রথমে ক্যজুয়াল পরে আসল প্রশ্ন। জিজ্ঞেস করেছিল তোমার বয়ফ্রেন্ড আছে। রাইসা বলেছিল, না।
তবে পরের প্রশ্নে থমকে যায় আলোক। রাইসা ফ্লাটি স্বরে বলছে, আজ কেউ নাই বলে।
সাহস করে আলোক লিখেছিল ফেক আইডি দিয়ে, আমার গার্লফ্রেন্ড হবা।
রাইসা সরাসরি রিজেক্ট করেছিল।
তখনই আলোক বুঝে মেয়েটা এটেনশন সিকার। প্রেম করবে না। তবে ছেলেদের কাছ থেকে এটেনশন নিবে ফ্রিতে আর নাটক করছে যে সিঙেল। যখনই ছেলেটা পটে যাবে।।তখনই দূরুত্ব ও রিজেকশন এর খেলা।
টেবিলে ২টা কফি ও থাই চিকেন এসে পড়েছে।
কফিতে চুমুক দিল আলোক।
আলোক বলল, সমস্যা নাই। অনেক মেয়ের ই তলপেটে ব্যথা করে বিয়ের পর চিকিৎসা করিয়ে নিব।
অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো রাইসা।
রাইসা সরু চোখে বলল, আমার অতীত খারাপ। অনেক ছেলেদের সাথে ফিজিক্যাল।
মুচকি হাসলো আলোক।
তারপর আবার কফিতে চুমুক দিয়ে বলল, অতীত দিয়ে কি হবে? (খানিকটা খোঁচার স্বরে) আমার অতীতও তেমন ভালো না। আর আমাদের উচিত ভবিষ্যতে নজর রাখা।
রাইসা টিসু প্যপার হাতে নিয়ে চিকেন তুলে নিল হাতে। দাত দিয়ে কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, আপনি তো বাংলাদেশ গোয়েন্দা বিভাগে আছেন।।তবে আপনাকে দেখে মন হয় কম বয়সী ছেলে। আর বুঝাও যায় না আপনি গোয়েন্দা।
আলোক বলল, আমার বিশ্লেষণ করি মস্তিষ্ক দিয়ে। আপনার ব্যপারেও অনেক কিছু জানি।
হঠাৎ খাওয়া থামিয়ে রাইসা অবাক হয়ে বলল, কি জানেন?
দম না ফেলে স্পষ্ট স্বরে চোখে চোখ রেখে বলতে লাগলো আলোক, তুমি একা থাকতে পছন্দ করো। তোমার তেমন বন্ধু নাই। হাতে গোনা ২টা বেস্টফ্রেন্ড। তুমি পাকিস্তানি নাটক পছন্দ করো। আর মানুষের সাথে তেমন মিশো না বাস্তব লাইফে।
সরু চোখে তাকালো রাইসা। তারপর আবার খাওয়া শুরু করলো চিকেন লেগ পিছ। রাইসা বলল, আপনি গোয়েন্দা। তো আপনি জানবেন এটাই নরমাল। তাহলে আপনি তো এটাও জানেন। আমার বয়ফ্রেন্ড আছে। আমি বিয়েতে রাজি না।
মুচকি হেসে টেবিলে শান্তভাবে হাত রাখলো আলোক বলল, হ্যা। জানি। এটাও জানি তুমি মিথ্যা বলছো তোমার অনেক বয়ফ্রেন্ড ছিল অতীত খারাপ। কারন তুমি বিয়ে ভেঙ্গে দিতে চাইসিলে।
রাইসা বলল, এতোকিছু জেনেও কেন না জানার ভান করে ছিলেন?
উঠে দাড়ালো আলোক। গম্ভীর স্বরে বলল, মাঝে মাঝে বোকার মুখোশ পড়তে হয়। যাতে অন্যের চালাকি ধরা যায়। আমি আসি। বিল দিয়ে দিয়েন বায়।
রাইসা অবাক হয়ে তাকিয়ে রইলো। কি করবে বুঝতে পারলো না।
আলোক ধীরে ধীরে পকেটে হাত দিয়ে হেটে চলল রেস্টুরেন্টের বাইরে এসে বিরক্ত স্বরে নিজেকে বলল, আমার লাইফে মনে হয় মেয়ে নাই।যে আসে তার কাছেই ২য় অপসন। নয়তো তার কোন স্বার্থ। প্রেমহীন জীবন ই ভালো। বিশ্বের সেরা গোয়েন্দা শার্লকও তো বিয়ে করেনি।।তো? বিয়ে আমিও না করলে হবে।
তারপর নিজের কালো গাড়িতে উঠে ড্রাইবারকে অর্ডার দিল গাড়ি থানার দিকে যাক। নতুন ক্যাস এসেছে।
#গোয়েন্দার_বিয়ে
#রুদ্র_সিয়াম