Novel

মনস্টার (পর্ব ০১)

November 14, 2026

3 views

টগরের মাথাটা বালটির মধ্যে চুবিয়ে ধরলো সৈকত একহাত দিয়ে। সৈকতের আরেকহাতে সিগারেট। টগর তাকালো পানিতে তার দম বন্ধ হয়ে আসছে। হা করার কারনে নাক মুখ দিয়েও পানি প্রবেশ করছে। সৈকত কথা বলে চলেছে সেগুলো টগরের কানে ঢুকছে না।

সৈকত টগরের চুল করে পানি থেকে উঠায় ২মিনিট শ্বাস নেওয়ার জন্য।

সৈকত বলছে, কত বড় সাহস তোর ভার্সিটির সিনিয়র আমি। আর আমার নামে বদনাম ছড়িয়ে দিস। আমি গাজা খাই। মাদারচোদ। কান ধর।

টগর জোরে জোরে নিশ্বাস ফেলছে তার চুল বেয়ে মুখ বেয়ে পানি পুরো শরীর ছুয়ে যাচ্ছে। টগর ভাবছে, সৈকত গাজা খায় এটা সত্য। গাজাখোরকে গাজাখোর বলায় রেগে যাওয়ার কি আছে। তাও টগর অসহায় কারন তার কোন বন্ধু নাই গুন্ডা। এদিকে টগর খুবই শান্ত ছেলে কারো সাথে সহজে ঝামেলায়ও জড়ায় না। তবে ঝামেলা তাকে ঘীরে ধরে।

সৈকত রেগে থাপ্পড় দিল টগরের গালে। টগর মনে মনে গুনতে লাগলো। ১,২, ৩, ১৭, ২০ টা থাপ্পড়।

টগর হাল্কা প্রতিবাদে সুরে বলল, আপনি কেন মারছেন আমাকে? (টগর বুঝলো সে উত্তর পাবে না গাজা খেয়ে সৈকতের মাথা হ্যাং। তাই সৈকত তার ওপর সামান্য কথায় এরকম করছে। তবে টগর সৈকতকে অনেক সম্মান করে বড় ভাইয়ের মতো। টগর কখনও ভাবেও নু তাকে এভাবে মারা হবে।)

সৈকত বলল, এবার আমার পা ধরে মাপ চেয়ে নে শূকর।

টগর দেখলো এখান থেকে সহজে ছাড়া পাওয়া যাবে না। আর এই ভার্সিটির বাথরুমেও কেউ আসবে না এখন। কারন ছুটি হয়ে গেছে কলেজ।

টগর বাধ্য হয়ে সৈকতের পা ধরতে গেল। তখন আবার সৈকতরের হাতে অনেকগুলো থাপ্পড় খেল টগর। রাগ করবে যে সেই শক্তিও নাই তার। কারন টগর গতকাল রাত থেকে না খেয়ে আছে। আম্মুর সাথে ঝগড়ায় ভাত খায়নি। তাই সৈকতের সাথে মারামারি প্রশ্নই আসেনা।

হঠাৎ সিকিউরিটি প্রবেশ করলো।

সিকিউরিটি ভয়ে ভয়ে বলল, কি হচ্ছে এখানে? তুমি ওকে মারছো কেন? ওর কি দোষ?

সৈকত বলল, ওর কত বড় সাহস আমাকে গাজাখোর অপবাদ দেয়।

সিকিউরিটি চাচা বলল, আচ্ছা। বাদ দাও। ওরে ছেড়ে দাও।

সৈকত টগরকে ছেড়ে দিতে বাধ্য হলো।

এই অতীতের ট্রমা ভুলতে পারে না টগর। যতবার সৈকতকে দেখে ট্রমার কথা মনে পড়ে। তবে সেদিন কোন প্রতিশোধ নেয় নি টগর। হেডমাস্টার এর কাছে নালিশ করলো। হেডমাস্টার বলল, ওর বাবা হচ্ছে পুলিশে জব করে। তুমি ওর থেকে দূরে থাকবে। ওকে? আর আমি সৈকতকে বলে দিব তোমাকে যাতে আর বিরক্ত না করে। এই হচ্ছে বিচার৷

এই যে বর্তমানে স্বপ্নে টগর ভাসা ভাসা দেখলো তাকে পানিতে চুবিয়ে রাখছে সৈকত চুলের মুঠি ধরে। চোখ খুললো আর বাস্তবে ফিরে এলো টগর। মাথার ওপর তাকালো ফ্যন অফ হয়তো কারেন্ট নাই। দেয়ালে একটা টিকটিকি ওত পেতে বসে আছে মাছি ধরার জন্য।

এরকম সময় সেখানে তার বোন শান্তা আসলো। কিশোরী মেয়ে সবে ক্লাস ৯ এ উঠেছে।

টগর বলল, কয়টা বাজে? কতক্ষন ধরে ঘুমাচ্ছি আমি।

শান্তা বলল, সন্ধা হয়ে গেছে ভাইয়া। তুমি গরমে কিভাবে ঘুমায় আছো কে জানে। দুপুরে ভাতও খাও নাই। যাও টেবিলে ভাত আছে খাও।

বিছানার চাদর সরিয়ে উঠে বসে টগর। ওয়াশরুমে গিয়ে মুখ ধোয়। তখন নিজের গালে হাত দিলেও ট্রমা মনে পড়ে তার। আজ সেই ঘটনার ১বছর হলো। তাও ট্রমা রয়ে গেছে। এখন ৪র্থ বর্ষের ছাত্র সে তাও পলিটিকাল সাইন্সের। অবশ্য মুখস্তবিদ্যা বলে কথা। সৈকতের ভার্সিটি লাইফ শেষ তাই সে চলে গেছে। অবশ্য এলাকায় চোখাচোখি হলেও এড়িয়ে চলে টগর তাকে৷ মাঝে মাঝে টগরের মন চায়। লোক ভাড়া করে একটা গাড়ি ভাড়া করে রাস্তা থেকে সৈকতকে উঠিয়ে ফেলি। তারপর ওরে একটা ঘরে বন্দি রাখি। সেখানে ওকে ৩দিন না খাইয়ে রাখা হবে। ইচ্ছে মতো ছুড়ি দিয়ে কোপানো হবে। ইস ভাবতেই প্রতিশোধের আগুন জ্বলে উঠে তার চোখে মুখে।

দাত ব্লাশ করছে হঠাৎ টগর ফোন বেজে উঠলো। তানিয়া কল করেছে। তার ক্লাসমেট ও গার্লফ্রেন্ড।

টগর ফোন কানে দিয়ে কথা বলছে, হুম বলো তানিয়া।

তানিয়া বলল, আমার বাবা মা আমাদের সম্পর্কের ব্যপারে জেনে গেছে। আমি আর ফোনে কথা বলতে পারব না। আমার ফোন নিয়া নিবে। খুব ঝামেলা চলতাসে। তাই ব্রেকআপ করে ফেলি। চলো।

টগর কোন উত্তর না দিয়ে ফোন কেটে দিল। তারপর আয়নার সামনে দাড়িয়ে হঠাৎ দেখলো তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তানিয়াকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরেছে সে দিনরাত ফোনআলাপ। গত ২মাসে তানিয়ার প্রতি আসক্ত হয়ে গেছে টগর। আর এখন কি না তানিয়া বলছে ব্রেকআপ। তাও ফ্যমিলি প্রবলেম দেখিয়ে। কষ্টে টগর কাঁদছে।

দাঁত ব্লাশ শেষে টাওয়াল দিয়ে মুখমন্ডল মুছে খাবার টেবিলে বসলো টগর।

টগর দেখলো ঠান্ডা ভাত, ডিমভাজা আর বেগুনভাজা। চুপচাপ ভাত খাচ্ছে টগর। তার সামনে শান্তা বসে আছে।

টগর বলল, আম্মু কই গেছে?

শান্তা বলল, বাইরে গেছে।

টগর বলল, তোর পড়াশোনা কেমন চলে? আর ইংরেজি প্রাক্টিস কেমন চলছে।

শান্তা বলল, ভালো ভাইয়া।

টগর বলল, গুড। সেদিন টেনস শিয়েছিলাম মনে আছে তোর?

চামচ দিয়ে ঢাল ভাতে নিল টগর। অন্তরে তার ব্রেকআপ এর কষ্ট। তবুও নিজেকে নরমাল দেখাচ্ছে টগর। যেন কিছুই হয়নি।

শান্তা বলল, হ্যা। ভাইয়া মনে আছে।

টগর বলল, বলতো আমি ভাত খেয়েছিলাম। এটার ইংরেজি কী?

শান্তা বলল, i ate rice.

টগর বলল, ate কেন হবে?

শান্তা বলল, কারন এটা পাস্ট টেনস তাই।

আরো একচামচ ভাত নিল টগর। খুব খিদে পেয়েছে তার। এখন থেকে টগর সিদ্ধান্ত নিল নিজের যত্ন নিবে নিজেকে ভালোবাসবে। ও জীবনে একটা উন্নতের পথে পৌছাবে।

#মনস্টার

#পর্ব_০১

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login