Novel

মনস্টার (পর্ব ০৩)

November 14, 2026

3 views

রাত ১০টা বাজে টগরের মা (ঋতু) তার ঘরে প্রবেশ করলেন।তখন তগর ল্যপটব দেখছিল শুয়ে শুয়ে।

ঋতু বললেন, এখনও রাগ করে আছিস? মায়ের ওপর কেউ রাগ করে থাকে। তোর খালার সাথে কথা বলেছি। উনারা বলছে বাইক চালালে তো এক্সিডেন্ট করবে।

টগর রেগে উরুর ওপর থেকে ল্যপটব খাটের ওপর রাখলো।

তারপর টগর বলল, আমি ঘুরার জন্য বাইক চাইনি। আমি এটা দিয়ে উবার করব টাকা ইনকাম করব। আগে তো বলতা লাইফে সিরিয়াস হ কিছু একটা কর। এখন আমি যখন সিরিয়াস তখনই তোমার বাহানা শুরু।

ঋতু শান্ত স্বরে বললেন, দেখ আমার কাছে একটা টাকাও নাই। হাসপাতালে কাজ করে যা পাই ওইটা দিয়ে সংসার ও তোদের পড়াশোনা চলে। আর তোর তো বাবা নাই যে ইনকাম হবে।

টগর রিপিট করলো কথা বলল, এজন্যই তো আমি ইনকাম করতে চাচ্ছি। নিজের ফিউচার তৈরি করতে চাচ্ছি। আর আমাদের গ্রামে নানীর যে জায়গাটা আছে। ওটার একটু জায়গা বিক্রি করলেই তো টাকা পাবা।

ঋতু বলল, তোর নানাকে ফোনে বলছি। তোর নানা বলছে জায়গা নিয়ে উনার ভাইদের সাথে ঝামেলা চলছে এমনেই। এখন আবার জায়গা বিক্রি করা সম্ভব না।

টগর বলল, বড় খালা নিজের জায়গা তো ঠিকই বিক্রি করলো আর ইফাদ ভাইকে সৌদী পাঠালো। আমার সময়ই যতসব বাহানা শুনতে হয়।

ঋতু বলল, দেখ জায়গা বিক্রি করা সহজ। কিন্তু জায়গা বিক্রি করা উচিত না। তাও তুই পড়াশোনা করতে থাক। ঝামেলা মিতলে তোর নানাকে বলে টাকা ম্যনেজ করাবো।

টগর বলল, আমি কিছু পাইনি ছোটবেলা থেকে। সামান্য একটা বাইক তাও কাজের জন্য সেটা পাই না। আমার লাইফটাই বরবাদ।

ঋতু বলল, এরকম না। আল্লাহ একদিন তোকে সব দিবে।

সরু চোখে টগর বলল, কোন আল্লাহ। উনি আমার লাইফটা নরক করে দিসে। আমি উনাকে বিশ্বাস করি না।

ঋতু বলল, এসব বলে না বাবা। মরার পর কি হবে ভেবে দেখ। আল্লাহর কাছে মাফ চা।

টগর বলল, মরার পর দেহ মাটিয়ে মিশে যায় শেষ। জান্নাত জাহান্নাম সব কাল্পনিক গল্প।

ঋতু রেগে গেলেন বললেন, কাল্পনিক কি না মৃত্যুর পর বুঝবি যখন নরকে গরম রড দিবে শরীরে তখন।

টগর ঠান্ডা স্বরে বলল, আমি তো নরকেই যেতে চায়। সেখানে সিংহাসনে বসে সিগারেট টানতে চাই।

ঋতু বুঝলেন ছেলের সাথে তর্ক করে লাভ নাই। তাই তিনি সেখান থেকে চলে গেলেন। একটুপর শান্তা ঢুকলো।

শান্তা বলল, ভাইয়া আম্মু দেখি কান্না করতাসে।

টগর বলল, আরে বাদ দে। নৈতিকতা ধর্ম এসব জ্ঞান দিতে আসছে আমাকে। যেখানে আমি নৈতিকতা পরোয়া করি না। মানুষের তৈরি এসব নৈতিকতা ভালোমন্দ।

>_

সকাল ১০টায় ভার্সিটির ক্যন্টিনে আড্ডা বসে শামীম গিটার বাজিয়ে সবাইকে গান শোনাও। বেশিরভাগ ই হিন্দি গান শোনায়।

গান শেষে শামীম এক কাপ চা খায়। আজই তাই হচ্ছিল। গান শেষে গিটার নামিয়ে রাখলো শামীম। তখন তৌহিদ এসে শামীমের সাথে হ্যন্ডশেক করলো। তৌহিদ আসলে আড্ডা দিতে আসছে শামীমের সাথে।

শামীম বিনয়ী স্বরে বলল, কি অবস্থা তৌহিদ। তোমার এক্স কি খবর?

তৌহিদ বলল, তানিয়ার সাথে বেকআপ হইসে সেই কবে। ১২ ভাতারি মেয়ে। একটা ছাড়ে আরেকটা ধরে। সবার **- খেতে চায়। ওর নিয়ম হচ্ছে সেডিউস করবে প্রথমে শরীর দেখিয়ে তারপর। ২মাস প্রেম করবে। নতুন অপসন পেলে পরে ব্রেকআপ করে করে।

শামীম বলল, মজার ব্যপার হচ্ছে ওর বর্তমান বয়ফ্রেন্ড আমার বেস্টু টগরের সাথে।

তৌহিদ বলল, তাই নাকি৷ তাহলে টগরও শেষমেশ তানিয়ার চক্করে পড়লো।

শামীম হেসে বলল, তুমি টগরের ব্যপারে জানো না। একটি ছেলে যার কোন নৈতিকতা নাই। সে সবচেয়ে ভয়ংকর ছেলে।

তৌহিদ বলল, নৈতিকতা নেই মানে? ভালো মন্দ বুঝে না?

শামীম বলল, তোমার চেয়ে ভালো বুঝে। তবে মানে না। ওর দৃষ্টিতে যদি অপরপক্ষ ভিলেন হয়,মন্সটার হয়। তাহলে সেও মন্সটার হবে।

তৌহিদ বলল, বুঝলাম।তোমার বন্ধুর সাথে তাহলে চা খেতে হয় একদিন।

শামীম বলল, অবশ্যই ও খুব মারাত্মক বুদ্ধিমান ছেলে। বাহ্যিক দিক দিয়ে ওরে খুব নরমাল বোকা সোজা মনে হয়। তবে ওরে যে চিনে সে জানে। একবার ছোটবেলায় ও বিড়ালের বাচ্চাকে খেলার ছলে পানিতে চুবায়। পরে যখন বিড়ালছানা নড়াচড়া অফ করে দেয়।তখন ই ও সেটাকে কবর দিয়ে দেয়।

তৌহিদ বলল, সাইকোপ্যাথ নাকি?

শামীম বলল, সাইকোপ্যাথ এটা ওর জন্য খুব নরমাল একটা শব্দ। ও এর চেয়েও ভয়ংকর ছেলে।

তৌহিদ বলল, তাহলে তো তানিয়া শিকার করতে গিয়ে নিজেই শিকারী হয়ে যাবে।

শামীম ঠোঁটে মুচকি হাসলো। তৌহিদের ঠোঁটেও হাসির ছোঁয়া।

#মনস্টার

#পর্ব_০৩

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login