তোমার সঙ্গে প্রেমটা আমার কুসুম কুসুম হোক
ভোরের শিশির ছুঁয়ে যাওয়া নরম কোনো শোক।
তোমার চোখে চোখ রাখলেই বসন্ত নামে মনে
অচেনা এক নদী বয়ে যায় হৃদয় গহিন কোণে।
তোমার হাসি ফুলের মতো ছড়িয়ে পড়ে বুকে
আমি যেন হারিয়ে যাই তোমার মায়ায় সুখে।
তোমার নয়নে সন্ধ্যা নামে কৃষ্ণচূড়ার ডালে
কবিতায় তখন ছন্দ পাই নয়নাভিরাম লালে।
তোমার নামে বৃষ্টি নামে মেঘের অজানাতে
তোমার ছোঁয়া খুঁজে ফিরি নিঃসঙ্গ দুপুর রাতে।
তুমি এলে বাতাস যেন শোনায় মধুর গান।
পৃথিবীটা রঙিন হয়ে ওঠে, সুখের ফুল বাগান।
আমাদের প্রেম হোক কোনো রাজপ্রাসাদের গল্প
এক কাপ চায়ে ধোঁয়ায় মিশুক ভালোবাসা অল্প।
একই ছাতার নিচে হেঁটে ভিজব দুজন বৃষ্টিতে
হাতের ওপর হাতটি রেখে হারাবো নীরব দৃষ্টিতে।
তোমার জন্য জমিয়ে রাখা এক গোলাপি ভোর
তোমার নামে লিখে যাব হৃদয়ের সব অক্ষর।
তুমি থেকো ফুল যে হয়ে আমার প্রতি ঋতুতে
তুমি আমার প্রেম প্রেয়ষী ভাললাগার প্রীতিতে।