Poetry

অভিনয় - মোহাম্মদ রিফাত মন্ডল

November 14, 2026

38 views

​এখন আর টিভিতে সিনেমা খোঁজা হয় না।

সিনেমা দেখার সেই সাধ কবেই মরে গেছে।

কে জানে তা!

​এখন সিনেমা পুরো ভুবন জুড়ে।

ভিড় ঠেলে সামনে এগোলেই দেখি—

চেনা-অচেনা মানুষগুলো কী নিখুঁত ভঙ্গিতে অভিনয় করে চলছে!

আর হাতের মোবাইলটা হাতে নিলেই স্ক্রিন জুড়ে শুরু হয় স্ক্রিপ্টহীন অভিনয়।

​আহা, এই মানুষগুলো কী অদ্ভুত সুন্দর অভিনয়টাই না জানে!

অথচ আড়ালে লুকিয়ে থাকে—

রক্ত চোষার লোভ আর গিরগিটির মতো রঙ বদলানোর নোংরা খেলা।

Picked up where you left off

Comments

Chameli Akter was this story’s first reader

+30 XP

    Please login to post comment. Login

  • Chameli Akter 1 week ago First reader

    আহা, এই মানুষগুলো কী অদ্ভুত সুন্দর অভিনয়টাই না জানে!অথচ আড়ালে লুকিয়ে থাকে—