Poetry

একদিন (Premium)

November 14, 2026

0 sold
একদিন স্বপ্নপূরণ হবে
সকল হতাশা দুরাশা ঘুচে যাবে
চাওয়াগুলো পাওয়া হয়ে বুকে বাসা বাঁধবে
তবে মন উড়ে চল উড়ে চল স্বপ্নপূরণের প্রত্যাশায়।

একদিন প্রত্যাশা পূরণ হবে
যত আশা ভালোবাসা সব পাওয়া হবে
না পাওয়া সব কষ্টগুলো নীরবে ঘুচে যাবে
তবে মন উড়ে চল উড়ে চল ঐ আকাশের সীমানায়।

একদিন চাওয়াগুলো পাওয়া হবে
না পাওয়া ব্যথাগুলো দূরে দূরে হারিয়ে যাবে
সুখ পরশ এসে বুকেতে দোলা দিয়ে যাবে
তবে মন উড়ে চল উড়ে চল নবীন মধুর ভালোবাসায়।

একদিন ভালোবাসা পাওয়া হবে
যত ক্ষত বুকে সবটুকু মুছে যাবে
মন লক্ষ্যে পৌঁছানোর সুখগীতি গেয়ে যাবে
তবে মন উড়ে চল উড়ে চল আর নয় ডুবে থাকা হতাশায়।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login