Story

সলিমুদ্দির মেয়ের বিয়ে (Premium)

November 14, 2026

0 sold
দিনমজুর সলিমুদ্দির তিন মেয়ে।দুটি মেয়েকে সে কোনো ভাবে পার করেছে।মানে এক রকম কষ্ট করে কোনো মতে বিয়ে দিয়ে দিয়েছে।কিন্তু সে বিপাকে পরেছে ছোট মেয়ে সালেহাকে নিয়ে।মেয়েটার গায়ের রঙ কালো আর সে কারণে তার তেমন একটা চাহিদা নেই।কিন্তু বাবা হয়ে সে তো আর বসে থাকতে পারে না।তাই সে দিকে দিকে মেয়ের সমন্ধ খুঁজতে লাগল।মেয়ে কালো বলে সমন্ধ জুটতে চায় না কিছুতেই। আর সে তো দিনমজুর তাই বেশি ভালো সমন্ধ তার কপালে যে নাই সেটাও সে জানে।

খুঁজতে খুঁজতে অবশেষে সালেহার মামা গণি একটা সমন্ধ খুঁজে পেল। সে ছেলেদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এলো তার দুলাভাইয়ের কাছে মানে সলিমুদ্দির কাছে।

সলিমুদ্দি সবকিছু শুনে গণিকে বলল, তোমার সব কথা হুইনা মনে হইল পোলা ভালাই হইব।তয় পোলার মুদি কারবারের বয়স বেশি হয় নাই।আর বেশি ভালাও না তার কারবারের অবস্থা।অহন তোমার বইনের লগে কথা কইয়া দেহ হেয় কি কয়।মাইয়া দিব এই পোলার লগে।

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login