চোখে দেখে যারা,
অথচ বন্ধ রাখে,
অচিরেই তাদের আত্মা মরে,
যেমন শহরের গলির ভাঁজে
শৈশব বড় হয়।
বটবৃক্ষ যত ছায়া বুকে ধারণ করে,
তার বনসাই কি ততই তৃপ্তি দেয়?
পাথরের কংক্রিটে কত নদী পথ হারায়।
মগজের এক কোণে
তৃষ্ণার্ত শিরাগুলো শুকিয়ে গেছে,
সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে যখন।
বয়ে যাওয়া জিনের ধারায়
ঘাপটি মেরে বসে আছে,
উঁকি দিয়ে চুপসে যাওয়া মন।