Poetry

হৈমন্তীর খোঁজে

November 9, 2026

74 views

আমি দাদার হৈমন্তী পড়েছি—

একবার নয়, দুবার নয়,

বহুবার।

প্রথম দিকের অপু হতে চেয়েছি।

আমি অপু বলে অপু হতে চাইনি,

আমি হৈমন্তীরে ভালোবাসব বলে,

হৈম নামে ডাকব বলে অপু হতে চেয়েছি।

দাদার কথায় হৈমর ভারী একখানি

সাদাসিধা মুখ

নিজের মানসপটে এঁকেছি।

শিশিরের ফটো দেখে ‘হৈমন্তী’র অপু

একেবারে ঘাড়মুখ ভেঙে পড়েছে কি পড়েনি;

তবে হৈমন্তী পড়া এই আমি, কল্প-অপু,

একেবারে ঘাড়মুখ ভেঙেই পড়েছি।

দাদার হৈমন্তীর অপু নই,

আমার হৈমর অপু হয়ে আমি

হৈমন্তীরে খুঁজে চলেছি।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago First reader

    সাহিত্যের চরিত্র কখনো কখনো বাস্তবের মানুষকেও ছাড়িয়ে যায়। বইয়ের পাতার হৈমন্তী তাই কল্পনার প্রেমিকা হয়ে ওঠে, আর অপু হয়ে ওঠার আকাঙ্ক্ষা হয়ে ওঠে এক অনন্ত হৃদয়যাত্রা। দারুণ হয়েছে কবিতাটি।

    • সুকান্ত সোম 1 week ago

      একদম সঠিক বলেছেন প্রিয়