Poetry

ভিলেন

November 17, 2026

41 views

সম্পর্কে ভিলেন কে?

এটা বাইরে খুজতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে

শিংহীন এক ভিলেনের মুখোমুখি হই।

সম্পর্কে তো আমি ই ভিলেন ছিলাম,

অযথা বাইরে ভিলেন খুঁজে গেছিলাম।

আমি ই তো তোমায় ধ্বংস করেছিলাম,

অযথা বাইরে সন্দেহ করে গেছি।

আমি ই তোমায় জোর করে লজিক দিয়ে

বুঝিয়ে তোমার থেকে আদায় করে নিতাম।

তোমায় তীলে তীলে ধ্বংস করে দিতাম।

অবশেষে অবাকও হতাম,

তুমি কেন ধ্বংস হচ্ছো সেটা খুজে বেরাতাম,

প্রকৃত ভিলেন যে আমি ছিলাম।

সেটা বুঝতে বড়ই দেরী হয়ে গেছে।

তবুও যে বুঝেছি এটাই অনেক।

আমার মানসিক আদিপত্যের যাদু দিয়ে

তোমার আমার কথায় উঠবস করাতাম,

কখনও লজিকে কখনও ভয়ে,

কখনও বা সম্পর্কে ভাঙার তাগিয়ে

তুমি ভালোই নেচেছিলে জানেমান।

এদিকে তোমাকে মানসিকভাবে ভেঙে দিতাম,

অথচ তুমি পালাতেও চাইতে না।

তোমাকে কষ্ট দিয়ে আমার গভীরভাবে চুম্বন একে

তোমার ওই ঠোঁটে আমার মিথ্যা ঠোটের ছোঁয়া দিতাম।

তুমি ভাবতে আমি তোমার প্রতি দুর্বল। হাহা।

প্রকৃতপক্ষে জানেমান তুমি ছিলে বুদ্ধিমান,

ভেবেছো আমাকে বোঝাবে।

আমাকে ঠিক করে দিবে,

আমার ভেতরের মনস্টারকে খুন করবে।

ততো আমি শুধু নাটক করলাম যে

ভেতরের মনস্টার খুন হয়ে গেছে।

অমনি তুমি ব্রেকআপ করে নিলে।

প্রকৃতপক্ষে আমি নিজেই তোমার প্রতি বোরিং হয়ে,

এই চালটা দিয়েছিলাম।

পুরো গেম আমার কন্ট্রোলেই ছিল,

তুমি শুধু খেলার একটা পুতুল হয়ে গেছো।

তোমাকে যেতে দিসি,

এটাই আমার প্লান ছিলো।

হাস্যকর তুমি ভাবছো নিজে আমায় হারাইসো।

#ভিলেন

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login