একটা মানুষ কখন তার জিদ করে চাওয়া জিনিসটা আর চায় না? যখন সে বুঝে যায় যার কাছ থেকে চেয়েছিল তার কাছে সেই চাওয়ার কোনো দামই নেই। বারবার বলা সত্ত্বেও, বোঝানো সত্ত্বেও, প্রতিটা অপেক্ষা, প্রতিটা আশা সবই শেষমেশ উপহাসে পরিণত হয়। তখন আর জিদ থাকেনা, থাকেনা অভিমান, থাকে কেবল একরাশ ব্যর্থতা।
সে বুঝে যায় অন্যের কাছে তার চাওয়া মানে একটা বিরক্তি, একটা প্যারা তা ছাড়া কিছুই না। তখন সে নিজের সেই চাওয়াটা নিয়ে আর কাউকে কিছু বলে না। নিজেই সংগ্রাম করতে চায়, নিজের কাঁধে চাপিয়ে নেয় সব স্বপ্ন, সব জেদ, কারণ কেউ না বুঝলেও, সে নিজে জানে এই চাওয়া;টা তার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ
আর সে তখনই ঠিক করে, সে সেই মানুষটাই একা একা নিজের স্বপ্নগুলো গড়তে শুরু করে, কাঁদতে কাঁদতে শিখে যায় হাসতে, ভাঙতে ভাঙতে শিখে যায় গড়তে। এই বুঝি বড় হওয়া, এই বুঝি জীবন!💗☺️