Story

ডিয়ার এক্স 

November 19, 2026

Hasna

5 views

একই এলাকায় বসবাস করা দুটি পাখি। এখন আর তারা দুজন একে অপরের সঙ্গী নয়। দুজনই সঙ্গীহীন, একাকী মনে বাস করছে এই ভুবনে। একসময় একসঙ্গে ছিল তারা, ভালোবাসা ছড়িয়েছে এই মরুর মনে।


হঠাৎ মাঝেমধ্যে রাস্তার পাশে দেখা হয় দুজনের। দুজন দুদিকে হেঁটে চলে যায়। দেখেও যেন না দেখার ভান করে। অভিনয়টা এতটাই নিখুঁত যে অস্কার পাবে!


এক পাখি প্রায়ই ভাবে, হয়তো আজ দেখা হলে কিছু একটা বলবে। মনের গভীরে প্রায়ই ভাবে, ক্ষমা করে দিয়ে আবার এক হবে।


এভাবেই দিন চলছে...


মিয়া পাখি: আজ যদি দেখা হয়, তাহলে কিছু কথা বলব। অনেক অভিমান জমে আছে তার ওপর। এখন কেমন আছে, জিজ্ঞেস করব। কলেজ থেকে আসার সময় প্রায়ই দেখা হয়। আজ বলব, আমাকে ক্ষমা করে দিতে।


আজ আর দেখা হলো না। এখন মাঝেমধ্যে রাস্তায় খুঁজি তাকে, কিন্তু পেলাম না।


হঠাৎ একদিন বিকেলবেলা তার সঙ্গে দেখা হলো। কাঁধে ব্যাগ। ভাবলাম, প্রাইভেট থেকে এসেছে মনে হয়। এখন নরম স্বরে তাকে বললাম—


মিয়া পাখি: কেমন আছো তুমি?


হলুদিয়া পাখি: ভালো।


মিয়া পাখি: দিনকাল কেমন যাচ্ছে?


হলুদিয়া পাখি: ভালো।


মিয়া পাখি: কোথা থেকে এলে?


হলুদিয়া পাখি: প্রাইভেট থেকে।


মিয়া পাখি: আমাকে কি ক্ষমা করা যায় না? আবার কি এক হওয়া যায় না?!


হলুদিয়া পাখি: না...


মিয়া পাখি: আমি সরি বলছি। আর কোনো দিন তোমার সঙ্গে রাগারাগি করব না। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বন্ধুদের সঙ্গে আর আড্ডা দিতে যাব না। তোমার সঙ্গে ভবিষ্যৎ গড়ার জন্য কিছু করব। অন্তত এখন আমাকে ক্ষমা করে দাও!


হলুদিয়া পাখি: না বলছি, না! ভুলে যাও আমাকে।


(অনেকক্ষণ পর ভেবে-চিন্তে বলল)


হলুদিয়া পাখি: আমার বিয়ে ঠিক হয়েছে। পরের মাসে বিয়ে...


(কথা শেষ না হতেই দ্রুত হেঁটে বাড়ির দিকে রওনা হলো।)


মিয়া পাখি: কী বললে? এমন করতে পারলে আমার সঙ্গে? (চিৎকার করে বলল) তুমি আমাকে আর ভালোবাসো না?


হলুদিয়া পাখি: না...

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login