Posts

কবিতা

আবে হায়াত

June 11, 2024

ARIFUL ISLAM BHUIYAN

27
View

দেখছো খোকা, আকাশ পরে,
জ্বলছে রবি কেমন করে।
বিলায় আলো ধরাধামে,
সবার উঠান, ফসল-ভূমে।

চাঁদ জাগে তার নিয়ম মেনে,
লক্ষ্য তারার মেলা করে,
ঘন কালো আঁধার পালায়,
আলোর ধারা বয়ছে ধরায়।

রূপের বাহার দেখতে পাবে,
হরেক ফুলে, ফুল বাগানে,
সুবাস বিলায় উজাড় করে,
প্রাণ মাতিয়ে, নয়ন জুড়ে।

তাকাও সবুজ বৃক্ষদলে,
ফল ও ছায়া, ফুলের মাঝে।
রাখছে কেমন আপন করে,
শ্রান্তি-ক্লান্তি, দুঃখ -সুখে।

তোমরা সবাই রবির মতো,
বিলিয়ে দিবে জ্ঞানের আলো,
চাঁদের মতো আঁধার রাতে,
পথ হারাদের পথ দেখাবে।

বাগান সবুজ বৃক্ষ তরু,
ফুল, ফসলের মতো,
অবাক সবাক সকল প্রাণে,
আবে হায়াত রেখো।

১৪/১১/২০১৭ ঈসায়ী সাল।
মধুবাগ, বড় মগবাজার,
রমনা, ঢাকা।

Comments

    Please login to post comment. Login