Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ১০

November 21, 2026

17 views

বুলি যখন তার ‘মিনোটর র‍্যাম’ মুভটি শুরু করল, পুরো এরিনা তখন ভয়ে কুঁচকে গেছে। এক টন ওজনের জীবন্ত এক পাথরের পাহাড়ের মতো বুলি ধেয়ে আসছে আলীর দিকে। 


আলীর শরীর এরিনার কিনারায় অচল হয়ে আছে , পালানোর কোনো পথ নেই। বুলির তীক্ষ্ণ শিং দুটো আলীর বুক চিরে ফেলার জন্য মাত্র কয়েক ইঞ্চি দূরে!


ঠিক সেই মুহূর্তে, আলীর আধো-বোজা চোখে এক তীব্র বিদ্যুচ্চমক খেলে গেল।


ফ্ল্যাশব্যাক:

লড়াইয়ের আগের রাতে হাসান আলীকে বলেছিলেন, 


"আলী, মিনোটরের শক্তিই তার সবচেয়ে বড় দুর্বলতা। সে যখন পূর্ণ গতিতে চার্জ করে, তখন সে একটা নিক্ষিপ্ত তীরের মতো শুধু সোজা যায়, কিন্তু মাঝপথে দিক পরিবর্তন করতে পারে না। তুমি যদি তাকে তার নিজের গতির জালে আটকাতে পারো, তবেই জয় তোমার।"


বর্তমান:


বুলির শিং যখন আলীর ১ ফুটের মধ্যে আসলো, ঠিক সেই মিলিসেকেন্ডে আলী এক অলৌকিক ‘সাইড-স্টেপ’ নিল। সে তার শরীরের শেষবিন্দু শক্তি দিয়ে মাটিতে  এক লাথি মেরে নিজেকে সরিয়ে নিল। 


বুলি তখন নিয়ন্ত্রণহীন এক উল্কার মতো। সে আলীকে না পেয়ে সরাসরি এরিনার সীমানা পেরিয়ে বাইরের বালুচরে গিয়ে আছড়ে পড়ল।

এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর রেফারির বাঁশি বেজে উঠল।


"বুলি এরিনার বাইরে! বিজয়ী আলী!"


পুরো গ্যালারি ফেটে পড়ল গগনবিদারী করতালিতে। জায়েদ আর ওমর সীমানা টপকে চিৎকার করে উঠল। 


এমনকি ফাতিমার মুখেও এক অদ্ভুত তৃপ্তির হাসি দেখা গেল। এক ‘নূরহীন’ ক্যাডেট তার বুদ্ধির জোরে আভিজাত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।


বুলি বালু থেকে ধুঁকতে ধুঁকতে উঠে দাঁড়াল। তার ট্রান্সফরমেশন শেষ হয়ে গেছে, সে এখন সাধারণ মানুষের রূপে। কিন্তু পরাজয়ের গ্লানি আর অপমানে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। 


জেনারেলের সামনে সে হেরে গেছে, তার বাবার সম্মানে চুনকালি দিয়েছে এই সত্য সে নিতে পারছে না।


বুলি চিৎকার করে উঠল, 


"এই রেজাল্ট আমি মানি না! তুই একটা প্রতারক! হারামি, 'Son of a Bitch!"


পুরো এরিনা থমকে গেল। গালিটি আলীর হৃদয়ে তীরের মতো বিঁধল। আলী ধীরে ধীরে বুলির দিকে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর অস্বাভাবিক শান্ত কিন্তু বরফের মতো শীতল।


"বুলি, পরাজয় মেনে নিতে শেখাো।আর আমার মাকে নিয়ে একটি শব্দও আর উচ্চারণ করবে না। কথাটি ফিরিয়ে নাও এবং ক্ষমা চাও।"


বুলি অট্টহাসি দিল। 


"ক্ষমা? কার কাছে? যার কোনো বংশ পরিচয় নেই? তুই একটা এতিমখানায় বড় হওয়া আবর্জনা। তোর মা হয়তো কোনো রাস্তার পতিতা ছিল যে তোকে নর্দমায় ফেলে গেছে।


ফ্ল্যাশব্যাক:


বহু বছর আগে, এতিমখানার ঝাপসা অন্ধকার ঘরে ছোট আলী ওয়ার্ডেনকে জিজ্ঞেস করেছিল, 


"স্যার, আমার মা-বাবা কারা?" 


বৃদ্ধ ওয়ার্ডেন আলীর মাথায় হাত রেখে বলেছিলেন, 


"আলী, তোমার মা-বাবাকে আমরা দেখিনি। তবে যেদিন তোমাকে খুঁজে পাওয়া যায়, সেদিন তুমি ছিলে একজন নাম না জানা মৃত যোদ্ধার লাশের বুকের ওপর।  আমি জানি না তুমি কার সন্তান, কিন্তু আমি নিশ্চিত তুমি একজন মহান যোদ্ধার সন্তান।"*


বর্তমান:


আলী দাঁতে দাঁত চেপে বলল, 


"আমার মা কোনো পতিতা নন। আমি একজন যোদ্ধার সন্তান। বুলি, শেষবার বলছি ক্ষমা চাও।"


বুলি আরও জঘন্য গালি দিতে শুরু করল। আলীর মৃত মা-বাবাকে নিয়ে এমন সব শব্দ ব্যবহার করল যা কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। আলীর চোখের মণি এখন আর স্বাভাবিক  নয়, তা রাগে আগুনের মতো লাল হয়ে গেল।


আলী সমস্ত জ্ঞান হারিয়ে বুলির দিকে ধেয়ে গেল। বুলিও তার অবশিষ্ট সবটুকু অরা হাতের মুষ্টিতে জমা করে আলীর মাথা গুঁড়ো করে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল।


"মরে যা আবর্জনা!"


বুলি তার অরা-চালিত প্রচণ্ড ঘুষিটি আলীর কপাল লক্ষ্য করে মারল।


ধুলোবালির এক বিশাল মেঘ দুজনকে ঢেকে ফেলল। গ্যালারির সবাই আঁতকে উঠল। 

জেনারেল জুনাইদ আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। সার্জেন্ট হাসান দৌড়ে এরিনার দিকে এলেন। 


সবাই নিশ্চিত যে এই সংঘর্ষে আলীর খুলি ফেটে চৌচির হয়ে গেছে।


ধীরে ধীরে ধুলো পরিষ্কার হতে শুরু করল। সবাই যা দেখল, তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।


বুলি মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার ডান হাতটি ভেঙে অদ্ভুতভাবে বেঁকে গেছে। আর আলী দাঁড়িয়ে আছে ঠিক আগের জায়গায়। কিন্তু আলীর বাম হাতটি এখন আর খালি নয়। তার হাতে তৈরি হয়েছে এক স্বচ্ছ রূপালী শীল্ড (ঢাল), যা থেকে এক অপার্থিব পবিত্র নূর নির্গত হচ্ছে।


বুলির সেই প্রাণঘাতী ঘুষিটি এই শীল্ডের গায়ে লেগে প্রতিফলিত হয়েছে, যার ফলে বুলির নিজের হাতই ভেঙে চুরমার হয়ে গেছে।

শীল্ডটি দেখতে ঠিক যেন 'জুলফিকার'-এর সেই রূপান্তরযোগ্য শক্তির একটি ক্ষুদ্র অংশ। 


আলীর কোন অরা বা মানা নেই তাহলে কি আলীর মধ্যে কোন নতুন শক্তির জাগরণ হচ্ছে? 


নাকি আলী শেষমেশ নূরের শক্তি পাচ্ছে? 


[১০ম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login