Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬৮

November 23, 2026

5 views

পেছনের অন্ধকার ঘরে আয়িশা যখন জিম্মিদের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সেই জ্বলজ্বলে লাল চোখ দুটি আঁধারের বুক চিরে নিচে নেমে এল।


সর্দার কাল্লু তার হাত বাড়িয়ে আয়িশার ঘাড়ে সরাসরি একটি ইলেকট্রিক শক দিল। নীল রঙের বিদ্যুতের স্ফুলিঙ্গ আয়িশার কাঁধে খেলে গেল।


কিন্তু বিস্ময়করভাবে, আয়িশা স্রেফ একবার ঘাড় ঝাড়া দিল। সাজিদের সেই 'নূর আকর্ষী লৌহ ভেস্ট' আর অমানুষিক ট্রেনিং তার সহ্যক্ষমতা এতটাই বাড়িয়ে দিয়েছে যে, কাল্লুর এই সাধারণ শক তার কাছে মশার কামড়ের মতো মনে হলো।


আয়িশা: (বিরক্ত হয়ে পেছনে ফিরে) এই তোর ক্ষমতা? ছিঃ!


আয়িশা এক মুহূর্ত দেরি না করে নিজের হাতের তালুতে মানা (Mana) পুঞ্জীভূত করল। তার হাত থেকে একটি উত্তপ্ত ফায়ারবল কামানের গোলার মতো বেরিয়ে গিয়ে সরাসরি কাল্লুর বুকে আঘাত করল।


বুম!


বিস্ফোরণের শব্দে কাল্লু ছিটকে গিয়ে ঘরের কোণে রাখা পুরনো কাঠের বক্সগুলোর ওপর আছড়ে পড়ল। আওয়াজ শুনে আলী আর ফাতিমাও দৌড়ে সেই ঘরে এল। তারা দেখল কাল্লু ধোঁয়ার মাঝে অচেতন হয়ে পড়ে আছে।


আলী: (উল্লাস করে) সাবাস আয়িশা! তুমি তো একাই কেল্লা ফতে করে দিলে। তাড়াতাড়ি ক্যাপ্টেনকে খবর দাও, আমাদের প্রথম মিশন সাকসেসফুল!


আয়িশা: (একটু দেমাগ নিয়ে) দাড়াও, আগে এই সবগুলোকে দড়ি দিয়ে বাঁধতে হবে তো। 


আলী: (মাথা চুলকে চারপাশে তাকিয়ে) কিন্তু এত দড়ি পাবো কোথায়? পুরো ফ্যাক্টরি তো খালি।



তারা যখন দড়ি খোঁজা আর নিজেদের সাফল্যে মেতে ছিল, তখন তারা খেয়ালই করেনি যে ধোঁয়ার আড়ালে কাল্লু জেগে উঠেছে। কাল্লু বুঝতে পেরেছে এই বাচ্চাদের সাথে লড়াই করে সে পারবে না। সে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে বোরকা পরিহিত এক মহিলার পেছনে গিয়ে তার গলায় ছুরি ধরল।


কাল্লু: (গর্জনে) এক পা-ও এগোবি না! খবরদার!


আচমকা চিৎকারে তিনজনেই জমে গেল। কাল্লুর হাঁপানো নিঃশ্বাস আর তার হাতের কাঁপুনি বুঝিয়ে দিচ্ছে সে মরিয়া।


কাল্লু: আমাকে এখান থেকে নিরাপদে বের হতে দে, নাহলে এই মহিলার কলিজা আমি এখনই এফোঁড়-ওফোঁড় করে দেব!


(পর্ব ৬৮ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login