Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬৭

November 23, 2026

7 views

ফ্যাক্টরির প্রধান দরজা লাথি মেরে খুলতেই ভেতর থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করল।


ঠাস! ঠাস! ঠাস!


আলী তার জুলফিকারের ঢালটি শক্ত করে ধরে সামনে এগিয়ে চলল। সাধারণ পিস্তলের গুলি জুলফিকারের গায়ে লেগে স্ফুলিঙ্গ তৈরি করে ছিটকে যাচ্ছে। ডিভাইন র‍্যাংক র‍্যাঙ্কের এই ঢালে একটা আঁচড়ও পড়ছে না। আলী যেন এক চলন্ত দুর্গ।


ফাতিমা: আলী, ডানে ঝোঁকো!


আলী ঢালটা সরাতেই ফাতিমা তার নিচ দিয়ে স্লাইড করে বেরিয়ে গেল। সে যেন এক আগুনের গোলা। প্রথম ডাকাতটি কিছু বুঝে ওঠার আগেই ফাতিমা তার তলোয়ারের বাঁট দিয়ে তার চিবুকে আঘাত করল। শরীরটা বাতাসে এক পাক খেয়ে মাটিতে পড়ল। 


দ্বিতীয়জন গুলি করতে গেলে ফাতিমা দেয়ালের ওপর দিয়ে দৌড়ে গিয়ে তার ঘাড়ে এক জবরদস্ত লাথি বসাল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৫ জন ডাকাত মেঝেতে লুটিয়ে পড়ল।

আলী ঢাল নামিয়ে চারপাশ দেখল।


আলী: ৫জন শেষ। কিন্তু... সর্দার কাল্লু কই? এখানে তো সে নেই!


অন্যদিকে, 


আয়িশা নিঃশব্দে জানালার গ্রিল গলে ভেতরে ঢুকল। জরাজীর্ণ ঘরের কোণে ৪ জন মহিলা মুখ বাঁধা অবস্থায় কাঁপছে। আয়িশা দ্রুত তাদের কাছে গিয়ে মুখের বাঁধন খুলে দিল।


আয়িশা: (ফিসফিস করে) ভয় পাবেন না। আমি আপনাদের বাঁচাতে এসেছি। একদম চুপ থাকুন, আমার সাথে বাইরে চলুন।


মহিলারা কৃতজ্ঞতায় কাঁদছিলেন। আয়িশা তাদের দরজার দিকে নিয়ে যাওয়ার জন্য ঘুরল। কিন্তু সে খেয়াল করল না, তার ঠিক পেছনে ছাদের বিমের ওপর ঝুলে থাকা অন্ধকারের ভেতর থেকে দুটি লাল উজ্জ্বল চোখ তার দিকে তাকিয়ে আছে।


বাতাসে হঠাৎ বিদ্যুতের স্থির আবেশ (Static charge) অনুভূত হলো। আয়িশার গায়ের লোম খাড়া হয়ে উঠল, কিন্তু সে পেছনে ফেরার আগেই সেই লাল চোখ দুটি নিচে নেমে আসতে শুরু করল।


(পর্ব ৬৭ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login