Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৭৩

November 24, 2026

6 views

রোদের আলো জানালার পর্দার ফাঁক দিয়ে এসে ফাতিমার গম্ভীর মুখে পড়েছে। তার দুচোখে এক অদ্ভুত অস্থিরতা। ক্যাপ্টেন সাজিদ ডেস্কে বসে মনোযোগ দিয়ে ফাইল চেক করছিলেন। ফাতিমা এক পা এগিয়ে এসে সপাটে টেবিলের ওপর হাত রাখল।


ফাতিমা: স্যার, আমার আর এই ‘ই-র‍্যাংক’ মিশন ভালো লাগছে না। রাস্তা পরিষ্কার আর হারানো বিড়াল খোঁজা কোনো যোদ্ধার কাজ হতে পারে না। আমি আরও কঠিন মিশন চাই। আমাকে দ্রুত শক্তিশালী হতে হবে... আমার দাদুর খুনিদের খুঁজে বের করতে হবে। আমি এভাবে সময় নষ্ট করতে পারব না!


সাজিদ কলমটা থামিয়ে ফাতিমার দিকে তাকালেন। তার চোখে কোনো রাগ নেই, বরং এক গভীর পর্যবেক্ষণ। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই দরজার পাল্লা ধড়াম করে খুলে গেল। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল আলী।


আলী: (হাঁপাতে হাঁপাতে) স্যার! আমার ছুটি লাগবে! আমি আমার গ্রামে যাবো। মায়াপুরে রুস্তম আমার জন্য অপেক্ষা করছে। কাল রাত থেকে আমার মনটা ওখানেই পড়ে আছে। প্লিজ স্যার, না করবেন না!


সাজিদ এবার দীর্ঘশ্বাস ফেললেন। রুমের কোণে আয়িশা এসে দাঁড়িয়েছে। 


সাজিদ ভাবলো আয়িশাও হয়তো কিছু বলবে কিন্তু আয়িশা কোন কথা না বলে তার হাতের কফির কাপে একটা চুমুক দেয়। 


“ছু রু প”


সাজিদ তার মোবাইল বের করে কয়েক সেকেন্ড স্ক্রল করলেন। তারপর ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ঝুলিয়ে বললেন 


ক্যাপ্টেন সাজিদ: তোমাদের সবার সমস্যার একটা চমৎকার এবং সহজ সমাধান আমার হাতে আছে। মায়াপুরে একটি ‘সি-র‍্যাংক’ (C-Rank) মিশন রিপোর্ট হয়েছে। আলী, তুমি মায়াপুরে যেতে পারবে; ফাতিমা, তুমি তোমার কঠিন মিশনের স্বাদ পাবে; আর আয়িশা... তুমিও মায়াপুরের কফি খেতে পারবে। সবাই রাজি?


তিনজন একসাথে চমকে উঠল। মায়াপুর? সি-র‍্যাংক মিশন? তাদের চোখে মুখে উত্তেজনার ছায়া খেলে গেল।


তারপর 


জেনারেল জাকিয়া মায়াপুরের মানচিত্রের ওপর হাত রেখে গম্ভীর মুখে মাথা নাড়লেন।


জেনারেল জাকিয়া: না সাজিদ। আমি এই মিশনের অনুমতি দিতে পারছি না। রিপোর্ট বলছে, মায়াপুরের জঙ্গলে একটি অজানা মনস্টার  বেশ কয়েকজন কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। ওটা কোন ধরণের মনস্টার তা এখনো কনফার্ম হয়নি। মিশনটা আপাতত ‘সি-র‍্যাংক’ বলা হলেও এর ভয়াবহতা  আরও বেশি হতে পারে।


জেনারেল সাজিদের চোখের দিকে তাকালেন।


জেনারেল জাকিয়া: আর বড় সমস্যা হলো ভৌগোলিক অবস্থান। মায়াপুর পাহাড় আর ঘন অরণ্য দিয়ে ঘেরা, ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। তোমরা যদি একবার বিপদে পড়ো, আমাদের পক্ষে ব্যাকআপ পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই নবীন সোলজারদের জীবনের ঝুঁকি আমি নিতে পারি না।


ক্যাপ্টেন সাজিদ: জেনারেল, এই ঝুঁকিটুকুই তাদের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। মায়াপুরে আলীর শৈশব কেটেছে, সে ওই এলাকা চেনে। আর আমার ওপর ভরসা রাখুন আমি থাকতে আমার টিমের গায়ে আঁচড় লাগার সুযোগ আমি দেব না। ওদের আগুনের মুখে ঠেলে না দিলে ওরা কখনো ইস্পাত হবে না।


জেনারেল কিছুক্ষণ সাজিদের চোখের জেদ দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফাইলে সই করলেন।


জেনারেল জাকিয়া: ঠিক আছে সাজিদ ওদের সুস্থভাবে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার।



একটি শক্তিশালী অফ-রোড সামরিক জিপ প্রস্তুত। আলী তার ছোট ছোট কয়েকটা ব্যাগ নিয়ে জিপের পেছনের সিটে উঠে বসেছে, তার চোখে প্রিয় গ্রামে ফেরার আনন্দ। ফাতিমা তার তলোয়ারের খাপটা  শক্ত করে ধরলো, তার দৃষ্টি এখন শিকারির মতো তীক্ষ্ণ। আয়িশা জানালার ধারে বসে বাইরে তাকিয়ে আছে।

সাজিদ ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিলেন। জিপের ইঞ্জিনের গর্জন যেন আসন্ন যুদ্ধের দামামা।


ক্যাপ্টেন সাজিদ: সবাই বেল্ট বেঁধে নাও। মায়াপুরের রাস্তা যতটা সুন্দর, তার চেয়েও বেশি রহস্যময়। আর মনে রেখো, মায়াপুরে ঢোকার পর আমরা আর হেডকোয়ার্টারের কেউ নই আমরা কেবল নিজেদের ওপর নির্ভরশীল।


জিপটি ধুলো উড়িয়ে হেডকোয়ার্টারের সীমানা ছাড়িয়ে হাইওয়ের দিকে ছুটে চলল। 


(৭৩ তম পর্ব শেষ) 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login