... নিহাদ আহমদ
ছোট্ট গাঁয়ের ধুলোবালি পথ
চোখে তার হাজারো শখ
নাম যে তাহার রাহাত ছেলে
কষ্টে কাটে দিন ও বেলা
রোদের তাপে ঘাম ঝরায়
রাতে বাতি জ্বেলে পড়ে যায়
পাড়ার লোকে হেসে বলে
হবে না কিছু এই পাগলে
নিঝুম রাতে রাহাত শুধু
নিজের মনে স্বপ্ন বুনে
পরিশ্রমের ঘাম কখনো বৃথা যায় না
রাতের আঁধার চিরদিন তো আর থাকে না
আজকে যে পথ পথিকেরই কষ্টে রাঙা
কালকে সেখানে ফুটবে আলোর নতুন ডানা
ও রাহাত... তোকে ঠেকায় কে আর
দিনের আলোয় কাজের বোঝা
সহজ ছিল না পথটা খোঁজা
উপহাসের তীরগুলোকে
বুকে চেপে হাসতো গোপনে
কখনো সে মুখ ফোটায়নি
কাজের মাঝেই জবাব দিয়েছে সে যে
অবশেষে এলো সেই দিন
কষ্টের খাতা হলো গো ঋণ
সবাই আজ নাম তোলে মুখে
শ্রদ্ধায় মাথা নোয়ায় সুখে
ধৈর্যের ফল তেঁতো নয় গো
জয় এনে দেয় নিশ্চিত জেনো
পরিশ্রমের ঘাম কখনো বৃথা যায় না
রাতের আঁধার চিরদিন তো আর থাকে না
আজকে যে পথ পথিকেরই কষ্টে রাঙা
কালকে সেখানে ফুটবে আলোর নতুন ডানা
আজকের এই নীরব সংগ্রাম
কাল বয়ে আনে নতুন নাম
(স্বপ্নজয়ী)