আপন মানুষগুলোক

November 19, 2026

2 views

লেখক: নিহাদ আহমদ

আমি চেয়েছিলাম, নিজের আপন মানুষগুলোকে নিয়ে ছোট্ট একটা পৃথিবী গড়তে। যেখানে থাকবে না কোনো অভিমান, থাকবে না দূরত্ব, থাকবে না একে অপরকে হারানোর ভয়।

চেয়েছিলাম, সবাইকে নিয়ে একসঙ্গে হাসতে, সুখ-দুঃখ ভাগ করে নিতে। ছোট ছোট স্বপ্নগুলো একসঙ্গে পূরণ করতে। দিন শেষে সবাই মিলে একটু ভালো থাকতে।

কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারলাম, সবাই আপন হয়েও সবসময় পাশে থাকে না। কেউ বদলে যায়, কেউ দূরে সরে যায়, আবার কেউ ব্যস্ততার আড়ালে হারিয়ে যায়।

তবুও স্বপ্ন দেখা থামাইনি। কারণ আমার চাওয়াটা খুব বেশি কিছু ছিল না—আমি শুধু চেয়েছিলাম, আমার আপন মানুষগুলো যেন আমার জীবনের গল্পে শেষ পর্যন্ত থেকে যায়।

আজও সেই স্বপ্নটা বেঁচে আছে। শুধু ভয় হয়, স্বপ্ন পূরণ হওয়ার আগেই যদি মানুষগুলো হারিয়ে যায়!

— নিহাদ আহমদ ❤️

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login