চোখের বাচালতায় আটকায় না।
অযান্ত্রিক দেহে পরজীবীর মতো বাস করে।
যাযাবর মাকড়শার জালে একটা ফোভিয়া আছে,
কিন্তু সে এক ছোট গোলকধাঁধা মাত্র।
জোনাকিদের প্রতি যে মায়া,
মানবদেহের প্রভাব কিছুটা থেকেই যায়।
নিরঙ্কুশ অধিকার কেউ পায় না।
আমিষের মায়াও নেই,
আছে এক গেরুয়া বসনের বৈরাগ্য।