অক্টোবর এক মায়াবী মাস,
রোদের আঁচে গরমের আভাস,
ফ্যান ছাড়লেই হিমের ছোঁয়া,
মন বলে, “এই ঋতু কত না মধুর মায়া।”
আকাশে কখনো রোদ, কখনো বৃষ্টি,
মেঘের খেলা যেন স্বপ্নের দৃষ্টি।
রোদে পাকে ধান, সোনালী হাসি,
কৃষকের মুখে জ্বলে সুখের বাতাসি।
কাশফুল দোলে নদীর পাড়ে,
শিউলির গন্ধ ভেসে আসে ভোরের দ্বারে।
মাঠে মাঠে ধান পাকে স্নিগ্ধ বাতাসে,
ফসল তোলে কৃষাণ-ঘরে, গানের ভাষায় ভাসে।
গ্রীষ্মের রোদ, বর্ষার সুর,
শরতের হিম— সূর্যের নূর।
অক্টোবর তাই সুরে সুরে বাঁধা,
সব ঋতুর প্রেমে যেন হৃদয়কাঁপা সাধা।
এই মাসে বাতাসে গল্পের ধ্বনি,
মাটির ঘ্রাণে লুকিয়ে রয় সোনালী বাণী।
অক্টোবর— তুই ঋতুর মেলবন্ধনের গান,
তুই প্রকৃতির বুকে এক অনন্ত দান।