কিছু মানুষ আছে, মনে করে—
পৃথিবীতে কেবল সে-ই সেরা,
তার চিন্তাই নিয়ম, তার কথাই আইন,
অন্যের ভুলে সে খুঁজে নেয় নিজের জয়ধ্বনি।
তারা ভুলে যায়—
সত্য কখনো একার নয়,
মনের আয়নায় কারো প্রতিচ্ছবি ঢেকে দিয়ে
আলো মেলে না কোনোদিন।
নিজেকে বড় করতে তারা
অন্যের ক্ষতি করতেও কুণ্ঠিত হয় না,
চোখে ঈর্ষার ধোঁয়া, ঠোঁটে মিথ্যার ঝড়,
মানুষকে ছোট করে নিজেকে পাহাড় ভাবে।
কিন্তু শেষমেষ—
অহংকার ভেঙে পড়ে মরুভূমির বালুর মতো,
সবার ক্ষতিতে যারা হাসে,
তাদের জীবনই হয় নিঃসঙ্গ পরাজিত।
অন্যকে ছোট করলে
নিজেকে বড় করা যায় না কখনো,
মানবতার আসল মাপকাঠি—
ভালোবাসা, সহযোগিতা আর বিনয়।