সবুজ ক্ষেতে এক ভুলের ছায়া
নীরবে নামে বিষের মায়া
রূপালীফসল হাসে কূটো ছলে
মাটির গভীরে মৃত্যু জলে।
প্রজাপতিরা দ্রুত পালায়
মৌমাছির গুঞ্জন হারায়
পরাগ ঝরে ঝরে হয় ম্রিয়মাণ
নিঃসঙ্গ হয় আম্রকানন।
নদীর পানিতে নীরব যন্ত্রণা
মাছেরা পায় মৃত্যুমন্ত্রণা
প্রতিবাদ করে শাপলা পাতা
বিষের স্পর্শে ম্লান বৃক্ষলতা।
হাতে নিয়ে স্প্রেয়ের যন্ত্র
মানুষ করে অদৃশ্য যুদ্ধ
ক্ষণিকের লাভের জাল বুনে
ভবিষ্যতের প্রাণ হারানোর গল্প শুনে।
জেগে ওঠো হে কৃষক ভাই
প্রকৃতি রক্ষায় সাড়া দাও
জৈবিক সুরে নতুন গান
বিষমুক্ত ফসল ফোটাও।
মাটির সুখে, পাতার হাসিতে
ফিরে আসুক প্রাণের বাসা
কীটনাশকের বিভীষিকা ভেঙ্গে
গড়ে উঠুক এক স্বর্গরাজ্য