ধানক্ষেতে হাওয়া বয়—
সোনালি ঢেউ গুনগুন করে,
আকাশে রোদ ঝরে সোনার কণা,
ধানের গন্ধে ভরে যায় বুক ভরা শ্বাস।
আমি দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের মাঝখানে—
পাকা শীষ যেন মমতায় ভরা মায়ের হাত,
নরম ছোঁয়া দেয় পায়ের গাঁয়ে।
পাকা ধান যেন আমারই প্রতিচ্ছবি—
দীর্ঘদিনের যত্ন, ঘাম, আশা
সব মিলেমিশে দাঁড়িয়ে আছে
ফসলের মহোৎসবের দিনে।