অনাবাদী জমির বুকে ঘুমিয়ে থাকে ফসলের স্বপ্ন—
জাগিয়ে দিলে সোনার দানা ঝরে দেশে জাগে সম্পদ অফুরান।
যে মাটি আজ খালি পড়ে, সেখানেই লুকিয়ে আছে আগামীর আলো,
শিক্ষিত হাতে স্পর্শ পেলেই বাংলার কৃষি হয় ভালো।
কৃষিকে ভালোবাসা মানে শিকড়ে ফিরে দাঁড়ানো,
নিজের বাতাস, নিজের মাটির গন্ধে দেশকে নতুন করে জানো।
যে জাতি মাটি বোঝে, সেই জাতি কখনো পিছিয়ে যায় না—
ফসলের মতোই তারা এগিয়ে যায় মাথা উঁচু করে, নির্ভীক, দৃপ্ত, সজাগ চেতনা।
সঠিক খাদ্যাভাসে গড়ে ওঠে সুস্থ প্রাণের ভিত,
পরিমিত ঘুম—ক্লান্ত দিনকে করে শান্ত, স্বচ্ছ মনোজগত।
ব্যায়ামের তালেই দেহ শেখে নতুন শক্তির গান,
সুস্থ চিন্তাধারায় মানুষ দাঁড়ায়—সভ্যতার এক অনন্য মান।
দেশ গড়ে ওঠে এমন মানুষের কাঁধে—
যারা মাটিকে ভালোবাসে, শরীর–মনকে রাখে সুস্থতার বাঁধে।
মাটি, স্বাস্থ্য, মানবতা—তিনে মিলে এক আলোকিত পথ,
যে পথে হেঁটে বাংলাদেশ আর কখনো পিছনে ফিরে তাকাবে না কোনো রথ।