ভোরের রোদে মাঠে নামে, অফিসারের দল,
মাটির ঘ্রাণে খুঁজে ফেরে, জীবনেরই ফল।
মডেল গ্রাম গড়ার স্বপ্ন জ্বলে তাদের মনে,
কৃষকের হাসি ফেরানোই লক্ষ্য তাদের প্রাণে।
দুলাল, হারুন ছুটির দিনেও করে মাঠে কাজ,
ইসমাইল, কাজল, হৃদয়, ইলিয়াস,পাশে একই সুরের সাজ।
সপ্তাহজুড়ে দিনরাত তারা মাঠে ঘুরে ফেরে,
মডেল বাড়ি গড়ার আশায় হৃদয় ভরে নেড়ে।
মাটির ঘ্রাণে শেখায় তারা—“এ মাটি সোনার দান,
গোবর, সার আর কেঁচোর সেবা—সবই জীবনের গান।”
তাদের চোখে জেগে থাকে, কৃষকের সুখের মুখ,
তদারকিতে বদলে যায়, গ্রামীণ জীবনের সুখ।
খামারে গরু, হাঁসের সুরে বাজে দিনের রাগ,
গোবর-মাটি মিশে গড়ে নতুন সবুজ ভাগ।
অফিসাররা হাসে, বলে—“চলো কৃষক ভাই,
তোমার ঘরই হোক মডেল, দেশ হবে অগ্রগামী তাই।”
সবজি বাগান, ফলের বাগান, ঔষধ গাছের সারি,
তাদের ছোঁয়ায় বেঁচে ওঠে গ্রামটি আবার ভারি।
তুলসী, নিম, অ্যালোভেরার গন্ধে ভরে আকাশ,
মডেল বাড়ি যেন প্রকৃতির এক মধুর নিঃশ্বাস।
চারা বেডে ছোট্ট গাছ, যত্নে বড় হয়,
অফিসারদের চোখে তাতে ভবিষ্যতের জয়।
প্রতিদিন তারা খোঁজ রাখে, মাটির সুরে সুর,
তাদের শ্রমে ফুটে ওঠে উন্নয়নের নূর।
এই গ্রাম এখন শিক্ষার স্থান, প্রেরণার ঠিকানা,
অফিসারদের তদারকিতে বদলে গেছে খামখেয়ানা।
দুলাল, হারুন, শুধু নাম নয়, অনুপ্রেরণা,
তাদের ঘামে গড়ে উঠেছে—গ্রামের নতুন স্থাপনা।