একদা এক গুহার টিলায় বাস করতো দুই ইঁদুর পনা, তাদের কাজ ছিলো শুধু এই দিক ঐ দিক ঘুরে বেড়িয়ে খাবার সংগ্রহ করা। একটি ইঁদুর পনা বের হলে অন্য ইঁদুর পনা পাহারা দিতো তাদের বাসাটি, যাতে শত্রু পক্ষ আক্রমণ না করে। একদিন হলো ঝুম বৃষ্টি এক ইঁদুর পনা খাবার আনতে গিয়ে পড়লো আটকা- দ্বিতীয় ইঁদুর পনা করতে লাগলো চিন্তা। কি করা যায় ? কোথায় খুঁজে বেড়ায় বন্ধু ইঁদুরকে। যে বন্ধু খাবার এর জন্য বেরিয়েছিলো সে বসে ছিলো এক গাছের নিচে। হঠাৎ গাছ মামা কথা বলে উঠল- কেরে? আমার পায়ের কাছে কে বসে আছে? তখন ছানাটি বলল ভাই আমি ইঁদুর গো । গাছ বলে উঠলো এইখানে কি করো? তখন ইঁদুর বলে আমি একটুখানি আশ্রয় চাইছি বাপু। এই ঝুম বৃষ্টিতে আমার যাওয়ার যে কোন জায়গা নেই বাপু। তখন গাছ মামা বলল বসো বসো আমার কোলে বসো। ঐ দিকে অন্য ইঁদুর ভয়ে কাঁপত এ লাগলো কেননা তার বাসায় ঢুকে পড়লো বিশাল এক সাপ। এক কামড়ে ইঁদুর গেল সাপের পেটে। যখন বৃষ্টি থামলো অন্য ইঁদুর এসে দেখে তার বন্ধু আর নেই।
এইভাবে ইঁদুর ছানার বাসভন হলো শূণ্য -দুই ইঁদুর এর বন্ধুত্ব ভেঙ্গে গেলো চিরোদিনের জন্য।