এক গভীর গ্রামে দুটি বিড়াল বাস করতো। তাদের মাঝে বেশ মিল থাকলেও তাদের দেহের রং এর সামান্য পার্থক্য বলে দিতে পারে কোন বিড়াল দেখতে কেমন। তাদের মাঝে এত মিল বলা চলে তারা একে অপরের পরম বন্ধু। একজন ক্ষুধার্ত থাকলে অপরজন না খেয়ে অপেক্ষা করে কবে খাবারের সন্ধান পাবে। সব কিছু ভাগাভাগি করে ,মিলে মিশে সাবাড় করে। একদিন ঝুম বৃষ্টি পড়চ্ছিল , এমন সময় যার গায়ের রং একটু বাদামি বর্ণের সে একটি গাছের নিচে বসে ছিলো , অপর দিকে সাদা রঙ্গের বিড়ালটি ভিজে একাকার। তার মুখে ছিলো এক টুকরো মাংস। বুঝা গেলো সে না খেয়ে আছে তার বন্ধুর অপেক্ষায়। যে মাত্র তার বন্ধুকে দেখলো এমনি দৌড়ে এসে দুই বন্ধু মিলে খাবার খেতে খেতে বৃষ্টি উপভোগ করতে লাগলো। বেশ কিছুদিন পর সাদা বিড়ালটি মনের সুখে কিছু একটি চিবুচ্ছিল। হঠাৎ অপর বিড়ালকে দেখে লুকাতে লাগলো খাবারটি। অন্যদিকে বাদামি বিড়ালটি বেশ কিছুদিন অসুথ ছিলো। তাই খাবার না পেয়ে অবুক্ত প্রায় , সে ধারণা করে ছিলো তার বন্ধু হয়ত কিছু খেতে দিবে। কিন্তু প্রাণের প্রিয় বন্ধু বদলে গেল পরক্ষণে।
শিক্ষাঃ সময়ের আড়ালে প্রাণির আচরণেও বদল ঘটে , যেমনটি মানুষের মাঝেও দেখা যায়।