পরিস্থিতি খারাপ হয় বলেই আমরা
নিজেদের দুর্বলতা দেখতে পাই।
কেউ ক্রুর দুনিয়ায় পরিস্থিতির কাছে হার মেনে নেয়,
কেউ লড়াই করে বাচতে শিখে আরো মজবুত হয়।
ইশ্বর যখন তাকে আকাশ থেকে
নির্জন দ্বীপে পাঠিয়ে দিয়েছিল।
তখন তিনি কোন অভিযোগ করেননি,
বরং ইশ্বরকে চ্যলেন্জ জানিয়ে ছিল।
সেই দ্বীপের গাছ পালা কাজে লাগিয়েই
তিনি ভেলা বানিয়ে নির্জনতা থেকে বেরিয়ে আসে।
যারা দুর্বল কাপুরুষ তারাই শুধু অভিযোগ করে দেয়।
বস্তুত কুয়োর মাঝে কেউ টিকে থাকে বাদুড় হয়ে,
কেউ বা অট্টালিকায় থেকে হাহাকার করে।
কুয়োর বাদুরও একসময় বুদ্ধি বের করে,
আলোর সন্ধানে বের হয় রাত্রিবেলা।
সেখানে দুর্বলরাই শুধু পালিয়ে বেড়ায়।
জীবনের প্রতিটা পদে পদে সেকেন্ডে সেকেন্ডে,
জীবন তোমায় ভেঙ্গে দিবে গুড়িয়ে দিবে।
তবুও তো শেষবিকালে উঠে দাঁড়াতে হবে,
মস্তিষ্কে অতল গহ্বরের চিন্তাও তোমায় অতিরিক্ত
প্যনিক এট্যাক করে গুহায় ফেলে দিবে।
তুমি ভয় পাবে কেউ নাই একা গুহায়,
তবে একসময় এই অন্ধকার গুহাই হবে তোমার বসবাস।
তুমি গুহাতেই নিজের ঘর তৈরি করবে,
সেখানের ডোবার ময়লা পানি ফিল্টার করে খাবে।
সেখানে পাথর দিয়ে আগুন ধরাবে,
সেখানে পোকামাকড় খেয়ে থাকবে।
ইশ্বরকে বুড়ো আঙুল দেখিয়ে দিবে।
সেটাই হবে তোমার জয়।
এক অন্ধকারে যখন গুহা থেকে বের হবে।
গুহার মাঝে গর্ত করে সিড়ি বানাবে।
মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন মনে হবে।
প্রতিটা নিশ্বাসে বুক কেঁপে উঠবে।
চোখে অশ্রু ভেসে বেড়াবে।
তুমি বুঝবে গুহায় একাকৃত্বের কাছে এসব মূল্যহীন।
তাই তুমি নিজেকে শক্ত করে মজবুদ বানাবে
পাথরের মতো আরো শক্তিশালী গড়ে তুলবে।
#ক্রুরতা
#রুদ্র_সিয়াম