দুধে হাত দিছে
ধানমন্ডি লেকে ঢুকিয়ে দেখলাম
এক লোক ধুমিয়ে মার খাচ্ছে অন্য লোকদের হাতে
টোকাই মতো এক কলেজের ড্রেস পরা ছেলেকে
আমি একটি মার্লবোরো ধরিয়ে
জিগ্গেশ করলাম, "হেই লেওড়া কী হইছে রে?"
সে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে, মুখটা বড় করে বলল
"এই হাওয়ার পোলায় ওই মাইয়ার দুধে হাত দিছে"
আমি মাইয়া এবং দুধ দেখার জন্য ওই-দিকে তাকালাম,
সেদিকে শুধু ফুলগাছ, বনভূমি, আলাদা করে বোঝা যায় না
তার চেয়ে বরং ওই দুধে হাত দেয়া লোকটাকে দেখি -,
দেখি তার হাত নিয়ে পিপড়ার মতো কামড়াকামড়ি করছে বাকিরা।
ভাই বেরাদার
এদের কাউকেই তেমন পছন্দ করি না
প্রত্যেকেই মিথ্যুক, প্রতারক, বেঈমান -
ওরা আমাকে মারতে চায়
আমার ভাগের যোনি, মাংস, রুটি নিয়ে ভেগে যায়,
তারপরও তাদের দেখতেই ফিরে ফিরে আসি
অপরিচিত, অক্লান্ত ধরণীর পথে ঘাটে চোখে পড়তেই
একটা কেমন জানি ভাল্লাগে
ভীতু লোক আমি প্রচণ্ড সাহসী হয়ে উঠি মুহূর্তেই
এরা সবাই খারাপ, সাক্ষাৎ মানেই দিনটা নষ্ট
সবকটা মদখোর, বাবাখোর, মাগীবাজ
অথচ আমার দিনের হিসাব লাস্টে গিয়ে ওই ওদের দিয়েই -
যে এই পৃথিবীতে কদ্দিন থাকলাম এসব ভাই বেরাদারের লগে।
11.29.2026
পোলার বেয়ার
মাতৃদুগ্ধ বিস্মরণের পর থেকেই তোমার অভাব বুঝি
বরফ বাতাসে শুধু তোমার উষ্ণ স্তন ও যোনির
গন্ধ পাই,
তীব্র তাড়না, নেশায় অস্থির হই,
সাড়ে তিনশো কেজি চর্বি শরীরে নিয়ে তির তির করে কাঁপি
দাঁত, নখ ও লোম সর্বস্ব আমি
ত্রিজগতের শীতলতম একশো বছরের পথ
অনিঃশেষ, অক্লান্ত হাঁটতে থাকি
পথে যা পাই মেরে ফেলি, খেয়ে ফেলি
এক পর্যায়ে তোমাকে পাওয়া গেলে দেখি
তোমার পাশে লম্বা মতো আরেকটা কে জানি -
একদম কিন্তু খুন করে ফেলবো ওই হাউয়ার পোলারে।
১১.২৬.২৬
~ শুয়োর ~
যূথবদ্ধ, সারি সারি, লোমশ
নিমেষে দাঁড়িয়ে রচনা করছে ব্যূহ
শুধু লোম, দাঁত আর শিশ্ন
বোঝার আগেই এক থেকে দুই,
দুই থেকে চার
চার থেকে ষোল হয়ে যায়
ঘন বনভূমির অন্ধকার সবুজে হঠাৎ
প্রকাশিত হয়েই প্রকট!
এরা খালি চোষে, চাবায়, আর চোদে
উক্ত বনভূমি ও তৎসংলগ্ন পৃথিবীর
কিছুই আর বাকি রাখে না
না কোনো গম, ধান, স্তন ও যোনি
বা জল
খালি বাড়ে আর বাড়ে
হয়ে ওঠে এই পৃথিবী শুয়োরময়
বাইরের লোক
বাইরের লোক আমারে বুঝে
সে জানে আমি কে
আমি কই যাই ও যাই না
কী খাই ও খাই না
বাইরের লোক আমাকে চিনে
ঘরের লোকেরা আমাকে চিনে না
ওরা ভাবে আমি ওদের ঘরেরই লোক
পাশের বাড়ির মহিলা
ধানমন্ডি তিন নম্বরে
হেমন্ত শেষের নভেম্বরে
এক পাশের বাড়ির মহিলা আমাকে হ্যাক করে
‘ওই মাগি’ বলে ডাক দিলে সে ব্যাক করে
প্রাইভেসির সেন্স সে ল্যাক করে
মনে হয় সে লাইক করে -
- এই আমার মেটাফিজিক্যাল ধন - সে সাক করে
রাতে বিরেতে কেমন বুকে লাগে ধাক করে
সে লম্বা প্লেটে নিজের স্তন সাজায় চাক চাক করে
এমনে এক পাশের বাড়ির মহিলা আমাকে হ্যাক করে