Post

রক্ত লাল

June 14, 2024

381 views

ঐ একাত্তরের রক্তগুলি বইছে
যেন এক সাগরে
ঐ একাত্তরের দিনগুলি মনে ভাসছে
যেন মনে পড়ে শ্রদ্ধেয় তোমারে।

হে বীর সৈনিক সপিয়া দিলে প্রাণ
দেশের তরে দশের তরে হয়েছ শহিদান
তোমার এই রক্তের দানে বাংলাদেশের পতাকা
উড়ছে আকাশে মুক্ত বাতাসে তাই গাই বাংলার গান।

তোমার ঐ লাল রক্তের সাক্ষী ইতিহাস
তোমায় নিয়ে কেউ করতে পারবেনা পরিহাস
তোমার আত্মত্যাগের প্রয়াস
তোমার ঐ রক্তে রাঙানো ক্ষত বিক্ষত লাশ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login