Post

সেই তো সুখী

June 14, 2024

418 views

সেই তো সুখী
প্রাণে যাহার সুখের ছোঁয়া আছে
সেই তো সুখী
মনে যাহার শান্তির কথা আছে।

এমন সুখী যায়না পাওয়া
খুঁজে দেখ গাঁয়ে
এমন সুখী যায়না পাওয়া
খুঁজে দেখ ডানে বায়ে।

সুখ তো তাহার পরনে যাহার
তালি দেওয়া এক বস্ত্র
সুখ তো তাহার চিন্তা নাই যাহার
হোক যেকোনো শাস্ত্র।

সুখ তো কারও কেনা নয়
সুখ তো সবার জন্য
সুখ থাকতে পারে জীর্ণ দেহে
না হোক সে কোন মান্য।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login