Poetry

কালো বোরখা 

June 15, 2024

365 views

কালো রঙের মেলা দেখি,
হেথায় সেথায় সবখানে,
দুঃখ কিসের, মরছে সেকি!
কালো কিসের শোক জানে!
সবুজ জানায় নেইকো মানা,
জানতে পারো, সব অজানা।
সাদা রঙে শান্তি বুঝে,
সকল জনে খোঁজে।
ভালোলাগা, ভালবাসা, 
বয়ছে সমতালে,
প্রেমের স্রোতে ভাসছে তরী, 
লাগছে হাওয়া পালে।  
ভালবাসার নদী খুঁজে, 
সবি সঁপে দিতে,
মতি গতি সব মিলে যে,
সাগর মাঝে যেতে।
শ্রদ্ধামাখা দৃষ্টি পড়ে,
অতি দ্রুত সরে,
কিসের ভয়ে, জীবন জুড়ে,
দৃষ্টি নীচে ফিরে।
ভালবাসি, ভালবাস,
খোদার দেয়া নীতি,
ভালো থেকো, ভালো রেখো,
মেনে সকল রীতি।
স্বাধীণতার নামে কেনো,
লজ্জা শরম ভুলে!
বোরখা ছেড়ে, উল্টো পথে,
রং মাখিছে চুলে!
স্বাদের নেশায়, গন্ধ খুঁজে,
নানা ছলে কলে,
কিসের ঘোরে, ঝাঁপায় জোড়ে,
নিজের মূল্য ভুলে।
সব হারিয়ে, নিঃস্ব হয়ে,
জীবন মানে খুঁজি,
হীরে খনি, দখল ছেড়ে,
পলে পলে বুঝি।
২৩/০১/২০১৮ 
রাত ০১ টা ৩০ মিনিট।
মীরেরটেক, মধুবাগ,
মগবাজার, রমনা, ঢাকা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login