"মা" যে আমার মাঝে মাঝে,
মিষ্টি শাসন করতো,
খাওয়া পড়া দাবী দাওয়ায়,
মনের ভাষা পড়তো।
বিধি নিষেধ সহজ ভাষায়,
সহজ করে বলতো,
আমার কথা সবার কথা,
মন দিয়ে "মা" শুনতো।
শত কাজের মাঝে "মা" যে,
আদর শাসন রাখতো,
পড়াশোনার অগ্রগতি,
পরখ করে দেখতো।
চলন, বলন, আচার সবি,
বাবার কাছে লিখতো,
কালজয়ী সব গল্প-কথা,
ঘুম পাড়াতে বলতো।
বিশ্বজুড়া বীর মহাবীর,
ছিল পিতা পুত্র,
মহাবীরের রক্ত ধারায়,
বীর হলো যে সত্য।
মায়ের অতি স্নেহের ফলে,
বাবার হাতে মৃত্যু।
শত্রু শিবির করেছিলো,
পাষাণ মনের নৃত্য।
"সোহরাব রুস্তম" গল্প নামে,
শুনছো কেহো, পড়ছো সাঁঝে,
দেখছো কতো লড়াই বড়াই,
সত্য কথার গল্প মাঝে।
গোসল "মা" যে করিয়ে দিতো,
কতো যতন করে,
গামছা দিয়ে শরীর মুছে,
জামা জুতো পরে।
মাগো তুমি যেথায় থাকো,
অনেক ভালো থেকো,
তোমার গড়া ফুল বাগিচা,
হয় যেনগো বড়ো।
১৪/০৫/২০১৮ ঈসায়ী সাল।
(বি.বাড়ীয়া জেলার সদর থানাধীন ভাদুঘর সহ আশেপাশের অন্যান্য গ্রামের সন্মানীত মহিলা,স্নেহধন্যা কন্যাদের কাছে সকালের মক্তবের মহিলা হুজুর এবং "শনিবারের হুজুর" নামে পরিচিত আমাদের মা, তা'লীমুল মো'য়াল্লিমা, ক্বারীয়াহ্ আলহাজ্ব হালীমা সাদীয়া ভূঁইয়া।উনার দু'জাহানের সর্বাঙ্গীণ সফলতার জন্য দোয়ার আবেদন। সবার ঘরে থাকুক এমন "মা"।)
ফখরে বাঙ্গাল নিবাস
বাড়ী#১২৩৪; ওয়ার্ড#১২;
সদর, বি.বাড়ীয়া -৩৪০০।