Posts

কবিতা

বাওনবাইরার ফুলা আমি

June 16, 2024

ARIFUL ISLAM BHUIYAN

26
View

এসেসকার, লেলগারীডা,
থামব গিয়া টিহই,
ফতে ফতে লাইজ্জার কিছু,
দেইক্কা দেইক্কা চলই।
কিমুন জানি বাইন্দা রাহে,
লেলগারীডার বাঁশি,
আওয়াজ ফাইলে ফুরা গেরাম,
জাইগ্গা ওডে দিহি।
ডাহা তিক্কা ছিটাং যায়,
কত লংগের গারী,
সিলেট, ফেনি, মমিসিং,
ডিগিল ডিগিল সারি ।
ফুলা ফুরি  দৌর মারে,
গারীর আওয়াজে,
হেতের লাইলের দুব্বা ওডে,
ফাডা বুক বাজে।
বোরবেলা গুম বাঙ্গে,
ফজর আযান শোনে।
সক্কালবেলা হগল বাইচ্চা,
মক্তবে ফরার টানে।
কোনডা ক্বোরান ফরে,
কোনডা সিফারা,
কায়দা ফরে বিশিবাগ,
মিডা সুরে হতবাগ।
দুফুর টাইমে বড় ফুকুরে,
আজব মেলা দেহি,
গোছল নিয়া দাফাদাফি,
করছে ছেরা ছেরি।
দল বাইন্দা ম'জিদ মাঝে,
যোহর ফরতে,
বাত হাই কেউ আগে,
কেউ নামাজ ফরে।
গুম গুম বাব তাহে,
ফুরা ফারা মিলে,
কেউ কেউ ডুব দেয়,
গুমের হালে বিলে।
ফুরফুরে মন মেজাজে,
গুরাগুরি করে,
হেলার মাডে বির করে,
আসর নামাজ ফরে।
তাম্বুডা লাল অয়লে,
বারীর ফত দরে,
হেলাদোলার মাজহানে,
বাঙ্গা মনে ফিরে।

[নিজ দায়িত্বে বুঝে নিবেন।না বুঝতে পারলে আমার মতো "বাওনবাইরার কোন ফুলা"র কাছে বুঝে নেয়ার সবিনয় অনুরোধ রইলো।]
০৭/১০/২০১৮ ঈসায়ী সাল।
ফখরে বাঙ্গাল নিবাস,
বাড়ী # ১২৩৪, ভূঁইয়া পারা, 
ভাদুঘর, সদর, বি. বাড়িয়া।

Comments

    Please login to post comment. Login